মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দৌড়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা, জাতীয় দল ছেড়ে আসছেন আইপিএলে
মুম্বই ইন্ডিয়ান্স আগামী আইপিএল থেকেই মাঠে নামবে নতুন কোচের তত্ত্বাবধানে। ২০১৭ সাল থেকে এই দায়িত্বে ছিলেন মাহেলা জয়বর্ধনে। তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন মার্ক বাউচার। দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্ব থেকে তিনি টি ২০ বিশ্বকাপের পরেই অব্যাহতি নেবেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বাউচারই রোহিত শর্মাদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে।

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ পরাজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জানানো হয়েছিল, মার্ক বাউচার হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন টি ২০ বিশ্বকাপের পরেই। এরপরই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। মনে করা হচ্ছিল, তিনি দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা এসএ টি ২০ লিগে এমআই কেপ টাউন দলের হেড কোচ হবেন। কেপ টাউন দলটির ফ্র্যাঞ্চাইজি কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইপিএলে তারাই মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার। সাইমন ক্যাটিচ এই দলের হেড কোচ হয়েছেন। তাতেই স্পষ্ট হয়েছে, বাউচারকে আইপিএলেই কোচ করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
BOUCHER TO STEP DOWN 🚨#Proteas head coach Mark Boucher will leave his role at the conclusion of the ICC Men’s T20 World Cup 2022 in Australia.
— Cricket South Africa (@OfficialCSA) September 12, 2022
Read More 🔗 https://t.co/xCJNBiDMzr pic.twitter.com/adW3Aw7FwG
মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে বড়সড় রদবদল হচ্ছে। হেড কোচ মাহেলা জয়বর্ধনেকে গ্লোবাল হেড অব পারফরম্যান্স পদে উন্নীত করা হয়েছে। ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস থেকে জাহির খানকে করা হয়েছে গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট। সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইএল টি ২০-তেও মুম্বই ইন্ডিয়ান্সের দল থাকছে। ফলে রিলায়েন্সের তিনটি টি ২০ দলের কোচিং স্টাফের মাথায় থাকবেন জয়বর্ধনে। এই সব দলেরই কোচিং স্টাফ চূড়ান্ত করতে জয়বর্ধনের মতামত গুরুত্ব পেয়েছে। চলতি সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে বাউচারের নাম ঘোষণা করা হতে পারে।
আইপিএলে এর আগে হেড কোচের দায়িত্ব না পেলেও বাউচারের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালের আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপিং কোচ ছিলেন। কেকেআরের পাশাপাশি বাউচার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেনও। বাউচার আইপিএলে কোচিং করানোর পর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে টাইটান্সের হেড কোচ হন। তারপর দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকা দলের। এদিকে, কেপ টাউনের দলটিতে হাসিম আমলাকে ব্যাটিং কোচ ও রবিন পিটারসেনকে জেনারেল ম্যানেজার করা হয়েছে। ফিল্ডিং কোচ জেমস পামেন্ট। তাঁদের কেউ মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে আসবেন কিনা সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল। আইপিএলে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবার আইপিএল খেতাব ঘরে তুলেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি।
-
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ












Click it and Unblock the Notifications