Manoj Tiwary: কেকেআরের অন্দরে হাতাহাতি হওয়ার উপক্রম! গম্ভীরকে নিশানা করে ফের বিস্ফোরক মনোজ তিওয়ারি
গৌতম গম্ভীরের বিরুদ্ধে মনোজ তিওয়ারির সম্পর্ক যে কতটা তিক্ত তা আরও একবার প্রকাশিত হল। কয়েক সপ্তাহ আগেই ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরের সম্পর্কে বিস্ফোরক বক্তব্য পেশ করেছিলেন মনোজ তিওয়ারি, তা নিয়ে বিতর্ক কম হয়নি, তার রেশ কাটতে না কাটতেই ফের মুখ খুললেন মনোজ, এবারও তাঁর নিশানায় টিম ইন্ডিয়ার হেড কোচ তথা প্রাক্তন নাইট অধিনায়ক গম্ভীর।
কেকেআরে থাকাকালীন মনোজ এবং গম্ভীরের মধ্যে সম্পর্ক কতটা তিক্ত ছিল সেটা ফের একবার প্রকাশিত হল মনোজের বক্তব্যের মধ্যে দিয়ে। পরিস্থিতি এমন হয়ে উঠে যে তাদের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল, একটি সাক্ষাৎকারে নাইট শিবিরের অশান্তির ঘটনাবলী ফাঁস করেছেন মনোজ।

মনোজের অভিযোগ, কোনও কারণ ছাড়াই গম্ভীর আমাকে তিরস্কার করত। আমি বুঝতে পারতাম না কেন গম্ভীর আমাকে এই ধরনের কথা বলত। আমি ২০১০ সালে কেকেআরে আসি, যদিও প্রথম প্রথম আমাকে নিয়ে অনেক ভাল কথাই বলত। আমার প্রতিভার তারিফ করত।। কিন্তু তারপর হঠাৎ করেই ও আমার ওপর খেপে গেল। খুব আজেবাজে কথা বলত।
একইসঙ্গে মনোজ আরও বলেছেন, আমি বুঝতে পেরেছিলাম কেন আমার উপর ওর এত রাগ, আসলে কেকেআরে সেই সময় স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আমি একমাত্র ধারাবাহিক ভালো পারফম্যান্স করতাম। , আমিই ধারাবাহিকভাবে পারফর্ম করছি। প্রচার মাধ্যম আমাকে ফোকাস করে। এটাই ও ভালোভাবে নিতে পারছে না।'
এখানেই থেমে না থেকে মনোজের আরও অভিযোগ, একদিন কেকেআরের অনুশীলনের মধ্যে গম্ভীর আমাকে কদর্য আক্রমণ করে। বলতে থাকে এই আচরণ চলবে না। খেলাব না তোমায়। আরও অনেক কিছুই বলেছিল। আমাকে হুমকি দিয়েছিল। তবে সেখানে বোলিং কোচ ওয়াসিম আক্রম চলে আসায় হাতাহাতি হয়নি। তিনি গম্ভীরকে শান্ত করেন বলেন তুমি দলের অধিনায়ক। ফলে তোমাকে শান্ত থাকতে হবে।
কয়েক সপ্তাহ আগে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ২০১৫ সালে দিল্লিতে রঞ্জি ট্রফি ম্যাচে যখন আমার সঙ্গে গম্ভীরের বিবাদ হয়েছিল, সেই সময় গৌতম গম্ভীরের মুখ থেকে প্রতিটি কথা সবাই শুনতে পেয়েছিল। সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে খারাপ কথা বলার সঙ্গে সঙ্গে আমার পরিবারকে গালাগালি করেছিল। কিন্ত তার পরেও গম্ভীরকে কয়েকজন সমর্থন করেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications