Mahmudullah: শাকিবের পর অবসরে মাহমুদউল্লাহ, ভারতেই শেষবার খেলছেন টি২০ আন্তর্জাতিক, ভবিষ্যৎ নিয়ে কী জানালেন?

Mahmudullah: শাকিব আল হাসানের পর এবার টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন মাহমুদউল্লাহ। জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের পর আর টি২০ আন্তর্জাতিক খেলবেন না।

বছর ৩৮-এর মাহমুদউল্লাহ বছর তিনেক আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। এবার টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।

Mahmudullah

যদিও মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরিভাবে আলবিদা জানাচ্ছেন না। এখনও একদিনের আন্তর্জাতিকে খেলা চালিয়ে যেতে চান। কাল বাংলাদেশ দিল্লিতে ভারতের মুখোমুখি হবে টি২০ আন্তর্জাতিক সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে। তার আগের দিনই মাহমুদউল্লাহর বড় সিদ্ধান্ত।

শাকিব আল হাসানও কানপুর টেস্টের আগে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, টি২০ বিশ্বকাপের পরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটকে আলবিদা জানানোর। মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট থেকে অবসর নেওয়ার যে ইচ্ছা শাকিবের রয়েছে, তাও পূরণ হওয়ার দিকেই এগোচ্ছে।

মাহমুদউল্লাহ আজ বলেন, এই সিরিজের শেষ ম্যাচের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিচ্ছি। এখানে আসার আগেই এটা ঠিক করে রেখেছিলাম। পরিবারের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে হেড কোচ চণ্ডিকা হাতুরুসিংহে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন ও বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে।

নিজের এবং দলের পক্ষে ভালো বুঝেই এই সিদ্ধান্ত সঠিক সময়ে নিলেন বলে উপলব্ধি মাহমুদউল্লাহর। পরবর্তী টি২০ বিশ্বকাপ আসতে দুই বছরও বাকি নেই। এখন আপাতত ওডিআইয়েই মনোনিবেশ করতে চান বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটার। উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৩ অবধি তিনি টি২০ দল থেকে বাদ পড়েছিলেন। এই সময়কালে বাংলাদেশ ২৭টি ম্যাচ খেলেছে।

চলতি বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৫৪ রানের ইনিংস খেলেন টি২০ আন্তর্জাতিকে প্রত্যাবর্তনের পর। যদিও টি২০ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পাননি। সাধারণ মানের ক্রিকেট উপহার দিয়েছিলেন। গোয়ালিয়রে প্রথম টি২০ আন্তর্জাতিকে তিনি এক রানে আউট হন।

বাংলাদেশকে মাহমুদউল্লাহ নেতৃত্ব দিয়েছেন বেশ কিছুটা সময়। টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন চারে। তিনি ১৩৯টি টি২০ আন্তর্জাতিক খেলে রয়েছেন রোহিত শর্মা, পল স্টার্লিং ও জর্জ ডকরেলের পর।

টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারীও মাহমুদউল্লাহ। সেই তালিকার শীর্ষে শাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টি২০ আন্তর্জাতিক খেলার রেকর্ডটিও তাঁরই দখলে। সবচেয়ে বেশিবার হারের সাক্ষীও থেকেছেন। ২০১৬ সালে ভারতে টি২০ বিশ্বকাপের আগে তাঁকে দেওয়া হয়েছিল ফিনিশারের ভূমিকা। ছয় বা সাতে নেমে বিগ হিটার হিসেবে নিজের ব্যাটিং অ্য়াপ্রোচও বদলেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+