Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024,LSG vs PBKS: ডি ককের দুরন্ত অর্ধশতরা‌ন, জয়ের জন্য প্রীতির দলকে করতে হবে ২০০ রান

অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস ও পঞ্জাব কিংস।শুরুটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছে পঞ্জাব কিংস। সূচনাটা একেবারেই ভালো হয়নি লখনউ সুপার জায়ান্টসেরও। ফলে দুই দলের কাছেই শনিবারের ম্যাচটা জয়ে ফেরার লড়াই। রাজস্থান ম্যাচের পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্য মরিয়া লখনউ। দুটি ম্যাচ খেলে একটিতে হেরে অপরটিতে জয়লাভ করেছে পাঞ্জাব কিংস। শনিবারের ম্যাচে কামব্যাক করতে চাইছে প্রীতি জিন্টার দলও।

IPL 2024 LSG vs PBKS

Mar 30, 2024, 11:25 pm IST

LSG vs PBKS: পঞ্জাবকে হারাল লখনউ

আইপিএলে পয়েন্টের খাতা খুলল লখনউ সুপার জায়ান্টস। শনিবার ঘরের মাঠে একানা স্টেডিয়ামে লখনউ ২১ রানে হারাল পঞ্জাব কিংসকে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে লখনউ।ডি কক অর্ধশতরান করলেন। চারটি চার এবং দুটি ছক্কা দিয়ে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন, পাণ্ডিয়া ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। পঞ্জাবের হয়ে স্যাম কারান ৩টি ও অর্শদীপ সিং ২টি উইকেট নেন। শুরুটা ভালো করেও চাপে পড়ে য়ায় পঞ্জাব। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানেই থেমে গেল পঞ্জাবের ইনিংস। ০ বলে ৭০ রান করে আউট হলেন ধাওয়ান। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা।লখনউ বোলারদের মধ্যে ৩ উইকেট নিলেন মায়াঙ্ক যাদব, মহসিন খান ২ উইকেট পান।
Mar 30, 2024, 9:20 pm IST

LSG vs PBKS: জয়ের জন্য পঞ্জাবের লক্ষ্য ২০০

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছে লখনউ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে টস করতে এসেছিলেন নিকোলাস পুরাণ। কেএল রাহুল খেলছেন এই ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসাবে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। অনেকেই মনে করছিলেন যে হয়ত চোটের জন্য কে এল রাহুল খেলবেন না। কিন্তু তেমনটা না। তিনি খেলবেন, তবে শুধু ব্যাটিং করলেন। যদিও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না, ৯ বলে ১৫ রান করে আউট হলেন। ডি কক অর্ধশতরান করলেন। চারটি চার এবং দুটি ছক্কা দিয়ে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেললেন। দেবদত্ত পাডিক্কাল(৯)এবং মার্কাস স্টয়নিস(১৯) বড় রান পেলেন না। এই ম্যাচের অধিিনায়ক নিকোলাস পুরান ২১ বলে ৪২ রান করলেন। আয়ূশ বাদোনি ১০ বলে ৮ রান করলেন । তবে লখনউ দলকে বড় রানের পথে নিয়ে গে‌লেন ক্রুণাল পাণ্ডিয়া। তারকা এই অলরাউন্ডার ২২ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। রবি বিষ্ণোই, মহসিন খানরা রান পেলেন না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান তুলল লখনউ। পঞ্জাবের হয়ে স্যাম কারান তিনটি, অর্শদীপ দুটি উইকেট নেন। আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছে লখনউ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে টস করতে এসেছিলেন নিকোলাস পুরাণ। কেএল রাহুল খেলছেন এই ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসাবে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। অনেকেই মনে করছিলেন যে হয়ত চোটের জন্য কে এল রাহুল খেলবেন না। কিন্তু তেমনটা না। তিনি খেলবেন, তবে শুধু ব্যাটিং করলেন। যদিও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না, ৯ বলে ১৫ রান করে আউট হলেন। ডি কক অর্ধশতরান করলেন। চারটি চার এবং দুটি ছক্কা দিয়ে ৩৮ বলে ৫২ রানের ইনিংস খেললেন। দেবদত্ত পাডিক্কাল(৯)এবং মার্কাস স্টয়নিস(১৯) বড় রান পেলেন না। এই ম্যাচের অধিিনায়ক নিকোলাস পুরান ২১ বলে ৪২ রান করলেন। আয়ূশ বাদোনি ১০ বলে ৮ রান করলেন । তবে লখনউ দলকে বড় রানের পথে নিয়ে গে‌লেন ক্রুণাল পাণ্ডিয়া। তারকা এই অলরাউন্ডার ২২ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। রবি বিষ্ণোই, মহসিন খানরা রান পেলেন না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান তুলল লখনউ।পঞ্জাবের হয়ে স্যাম কারান তিনটি, অর্শদীপ দুটি উইকেট নেন।
Mar 30, 2024, 7:12 pm IST

LSG vs PBKS:দুই দলের প্রথম একাদশ

লখনউ দলের প্রথম একাদশ— দেবদত্ত পাডিক্কাল, কুইন্টন ডিকক, কেএল রাহুল, আয়ূশ বাদোনি, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসিন খান, মায়াঙ্ক যাদব, এস সিদ্ধার্থ পঞ্জাব কিংসের প্রথম একাদশঃ শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, , লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং, স্যাম কারান, রাহুল চাহার, হরপ্রীত ব্রার, , হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং।
Mar 30, 2024, 7:01 pm IST

LSG vs PBKS: টসে জিতল ব্যাটিং নিল ‌লখনউ

শনিবার আইপিএলে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপারজায়ান্টস ও পঞ্জাব কিংস।চলতি মরশুমে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রথম ম্যাচ হতে চলেছে। টসে জিতে ব্যাটিং নিল ‌লখনউ। এই ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসাবে খেলবেন রাহুল। ফলে লখনউ দলের অধিনায়ক হলেন নিকোলাস পুরান। আইপিএলে এখনও পর্যন্ত গত দুটো মরশুম মিলে মোট ৩ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। শিখর ধবনের নেতৃত্বাধীন পাঞ্জাব একবার জয় পেয়েছিল।২ ম্যাচে একটিতে জয় পেয়ে ৫ নম্বরে থাকা পঞ্জাব কিংসের নেট রানরেট +০.০২৫।পঞ্জাব দলের অনেক শক্তিশালী বোলিং ইউনিট রয়েছে, কিন্তু আরসিবির বিরুদ্ধে রানকে ডিফেন্স করতে পারেননি রবি বিষ্ণোই, অর্শদীপ সিংরা। রাজস্থান রয়্যালসের কাছে হার দিয়ে আইপিএল ২০২৪-এর যাত্রা শুরু করে লখনউ। ১ ম্যাচ খেলে ০ পয়েন্টে থাকা রাহুলদের নেট রানরেট -১.০০০।লখনউ দলের প্রধান শক্তি ব্যাটিং। কেএল রাহুল, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস এবং কুইন্টন ডি ককের মতো ব্যাটাররা রয়েছেন এলএসজি দলে। লখনউ জন্য নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিকে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলির পরিবর্তে লখনউ দলে জায়গা পেয়েছেন হেনরি। ব্যক্তিগত কারণে লিগের ১৭তম আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছন উইলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+