Jadeja-Madhuri Love Story: ধক ধক মাধুরীতে বোল্ড হন জাদেজা, প্রেমের সম্পর্ক বিয়েতে না গড়ানোয় ছিল জোড়া বাধা
Jadeja-Madhuri Love Story: মাধুরী দীক্ষিতের হাসি আজও মাতায় সিনেপ্রেমীদের। নব্বইয়ের দশক কাঁপিয়ে রেখেছিলেন ধক ধক গার্ল। মাধুরীর নাম জড়িয়ে অনেক সম্পর্কের কথাই সামনে এসেছে।
যদিও সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল অজয় জাদেজার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। যদিও এই প্রেম পরিণতি পায়নি। বিয়ে অবধি গড়ায়নি তাঁদের সম্পর্ক। যদিও দুজনেই সুখেই আছেন।

অজয় জাদেজা তখন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা। মাধুরী দীক্ষিত সাফল্যের মধ্যগগনে। এই সময় একটি ম্যাগাজিনের ফোটোশ্য়ুটে আলাপ হয় অজয় ও মাধুরীর। তাঁদের দুজনের ছবি দিয়ে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে লেখা ছিল ক্লিন বোল্ড। তিন বছরের বড় মাধুরীতে অজয় বোল্ড তো হলেন, কিন্তু জীবনের পিচে লম্বা হলো না পার্টনারশিপ।

জানা যায়, ম্যাগাজিনের ফোটোশ্য়ুটেই মাধুরীর সঙ্গে আলাপ হয় অজয় জাদেজার। মাধুরী যেমন বহু পুরুষের বুকে ঝড় তুলেছেন, তেমনই গ্ল্যামারাস জাদেজার প্রমীলা ফ্যান বেস নেহাত কম ছিল না। বন্ধুত্ব থেকে প্রেম। দুজনে ডেটিংও শুরু করেন। অজয়-মাধুরীর সম্পর্ক নিয়ে সেই সময় বিনোদন ও ক্রীড়া জগতে তোলপাড়।
Ajay Jadeja about Madhuri Dixit, Filmfare Jan 1999 #MadhuriMeetsMadhuri pic.twitter.com/oJcRCpM9GY
— Life is good (@La_dolce_Dixit) April 21, 2015
অজয় জাদেজা পরবর্তীকালে চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু তারও আগে তাঁর জন্য পরিচালক ও প্রযোজকদের কাছে দরবার করেছিলেন মাধুরী। প্রেমিকের অনুরোধে সাড়া দিয়ে। কিন্তু মাধুরীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরই জাদেজাকে ফিল্মে দেখা যায়। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত খেল, ২০০৯ সালে পল পল দিল কে সাত ও ২০১৩ সালে কাই পো চে ছবিতে।
Madhuri Dixit with Ajay Jadeja pic.twitter.com/qAHBMGzbSe
— Life is good (@La_dolce_Dixit) June 8, 2015
When cricketer Ajay Jadeja was madly in love with ‘dhak-dhak girl’ Madhuri Dixit https://t.co/5M7V8lBswX pic.twitter.com/nCmCnN3dGv
— AllAboutBelagavi (@allaboutbelagav) April 23, 2020
অজয়-মাধুরীর বিয়েতে সম্মত ছিল না দুই পরিবারই। অজয় অভিজাত রাজ পরিবারের সন্তান। অন্যদিকে, মাধুরীর উঠে আসা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে। তবে পরিবারের এই বাধার পাশাপাশি ছিল জাদেজার ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়া। যার জন্য জাতীয় দল থেকে বহিষ্কৃত হতে হয়।

জনপ্রিয়তার বিপুল ধাক্কাও অজয়-মাধুরী ভেঙে যাওয়ার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে যায়। মাধুরী ১৯৯৯ সালেই বিয়ে করেন আমেরিকায় বসবাসকারী চিকিৎসক ডা. শ্রীরাম নেনের। ২০০৩ সালে তাঁদের প্রথম সন্তান আরিনের জন্ম। ২০০৫ সালে দ্বিতীয় পুত্র রায়ানের জন্ম। অন্যদিকে, রাজনীতিবিদ জয়া জেটলির কন্যা অদিতিকে বিয়ে করেন জাদেজা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications