তারকা হয়েও গম্ভীরের সাধারণ মানের জীবন-যাপন পছন্দ হয়েছিল নাতাসার, তারপর?
তারকা হয়েও গম্ভীরের সাধারণ মানের জীবন-যাপন পছন্দ হয়েছিল নাতাসার, তারপর?
পারিবারিক বন্ধুত্ব থেকে পরিচয়, সেখান থেকে একে অপরকে ভালো-লাগা এবং বিয়ে - ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের প্রেমগাথা খুব একটা আলোকজ্জ্বল না হলেও তাতে কিন্তু একটা বাঁধুনি রয়েছে, সেদিকে একবার নজর ফেরানো যাক।

প্রথম পরিচয় ও প্রেম
গৌতম গম্ভীর ও নাতাসা জৈনের বাবা বেশ নামকরা ব্যবসায়ী। ব্যবসায়িক প্রেক্ষিতেই দুই পরিবার একে অপরের কাছে আসে। সেই সূত্রেই নাতাসার সঙ্গে পরিচয় হয় গম্ভীরের। প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করেন গম্ভীর ও নাতাসা। ২০১১ সালে তাঁরা একে অপরের প্রেমে পড়ে যান।

গম্ভীরকে ভালো লেগেছিল নাতাসার
২০০৯ সালে ভারতীয় দলে পাকাপাকি ভাবে জায়গা করে নেওয়া শুধু নয়, তারকার মর্যাদা পেয়ে গিয়েছিলেন গৌতম গম্ভীর। আর ঠিক সেই সময়ই টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারকে কাছ থেকে দেখেছিলেন নাতাসা জৈন। তারকা হয়েও গম্ভীরের সাধারণ মানের জীবন-যাপন নাতাসার ভালো লেগে গিয়েছিল। সে কথা পরে জানিয়েওছিলেন গম্ভীরের স্ত্রী।

নাতাসাকে ভালো লেগেছিল গম্ভীরের
নাতাসা জৈনের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছিলেন গৌতম গম্ভীর। নিজে মাটির কাছাকাছি থাকতে চেয়েছিলেন। তাঁর জীবনসঙ্গীনীও একই রকম হোক, চেয়েছিলেন ভারতের প্রাক্তন ওপেনার। নাতাসা জৈনের মধ্যে সেসব গুনই পেয়েছিলেন গৌতম গম্ভীর।

২০১১-তে বিয়ে
২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন গৌতম গম্ভীর। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই তিনি প্রেমিকা নাতাসা জৈনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। দুই পরিবারও সেই মতে সম্মতি দেয়। ২০১১-র ২৯ অক্টোবর বিবাহবন্ধনে অবদ্ধ হন তাঁরা। গম্ভীর ও নাতাসা দুই কন্যা সন্তানের বাবা-মা।












Click it and Unblock the Notifications