T20 World Cup: কোহলির রয়েছে অনন্য রেকর্ড, বিশ্বকাপের সেরা ক্রিকেটারদের পারফরম্যান্স জেনে নিন
দুয়ারে টি২০ বিশ্বকাপ। বছরের সেরা আইসিসি ইভেন্ট শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। বিশ্বকাপ মানে শুধু জয় পরাজয় বা খেতাবী লড়াই নয়। এরসঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যানও। দলগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই নানান রেকর্ড হয় বিশ্বকাপে। ২০০৭ থেকে ২০২২, টি২০ প্রতিটি বিশ্বকাপে কারা হয়েছেন টুর্নামেন্টের সেরা। কেমন ছিল তাঁদের পারফরম্যান্স? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০০৭ সালে টি২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটার হন পাকিস্তানেরস শাহীদ আফ্রিদি। সেই বছর টুর্নামেন্টে পাকিস্তান রানার্স হলেও দুরন্ত পারফরম্যান্স করে আফ্রিদি।সেই বছর ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আফ্রিদি। এছাড়াও ফিনিশার হিসেবে ব্যাটহাতে দুরন্ত পারফরম্যান্স করেন।

২০১২ সালে শ্রীলঙ্কার কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে ড্যারেন স্যামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল।টুর্নামেন্টের সেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন। ব্যাট হাতে সেই বছর সর্বোচ্চ ২৪৯ রান করেছিলেন, এমনকি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন, ১১ উইকেট নিয়েছিলেন অজি তারকা।
২০১৪ সালে বাংলাদেশের টি২০ বিশ্বকাপের ফাইনালে লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ৬ উইকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথমবার ভারতের কেউ টুর্নামেন্টের সেরা হয়েছিলেন, তাঁর নাম বিরাট কোহলি। সেই বছর ৬ ম্যাচে ৩১৯ রান করেছিলেন। ২০১৬ সালেও টুর্নামেন্টের সেরা হন কোহলি। সেই বছর করেছিলেন ২৭৩ রান। কোহলি একমাত্র ক্রিকেটার যিনি দুইবার এই খেতাব জিতেছেন।
২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২২ - মোট পাঁচবার টি২০ বিশ্বকাপে খেলেছেন কোহলি। মোট ২৭ ম্যাচে করেছেন ১১৪১ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৯ রান। কোনও সেঞ্চুরি নেই। বল হাতে রয়েছে ২টি উইকেটও। ৮১.৫০ ব্যাটিং গড়ে রান করেছেন কোহলি
২০২১ সালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, সেরা ক্রিকেটার হন ডেভিড ওয়ার্নার। ৪৮.১৭ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৮৯ রান। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং সেরা ক্রিকেটার হন স্যাম কারান। তিনিরই প্রথম ক্রিকেটার যিনি টি২০ বিশ্বকাপে শুধু বোলিং পারফরম্যান্স করে এই খেতাব জেতেন। তাঁর উইকেট সংখ্যা ছিল ১৩।তার মধ্যে প্রথম ম্যাচেই ৫ উইকেট নেন।
-
তৃণমূলের বিধানসভা কমিটি, ভোটের প্রস্তুতি নাকি নেতৃত্বের ভারসাম্য? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর










Click it and Unblock the Notifications