ভারত বনাম ইংল্যান্ড : টেস্টে শতরানের নিরিখে এগিয়ে রয়েছে কোন কোন ক্রিকেটার?
ভারত বনাম ইংল্যান্ড : টেস্টে শতরানের নিরিখে এগিয়ে রয়েছে কোন কোন ক্রিকেটার?
আর কয়েক দিন পরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ম্যাচ। তার আগে দুই দলের টেস্ট মোকবিলায় কে কয়টি শতরান করেছেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ভারত বনাম ইংল্যান্ডের শতরান
ভারত বনাম ইংল্যান্ড টেস্টে সবচেয়ে শতরান করা ক্রিকেটারদের তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সাতটি শতরান করেছেন মাস্টার ব্লাস্টার। একই প্রেক্ষাপটে সাতটি শতরান রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক এবং গ্রেট রাহুল দ্রাবিড়েরও।

ভারতের মাটিতে শতরান
ভারতের মাটিতে যতবারই ইংল্যান্ড টেস্ট খেলতে এসেছে, ততবারই ইতিহাস রচনা হয়েছে। সেই ইতিহাসের অন্যতম নায়ক অ্যালিস্টার কুক। দুই দলের মোকাবিলায় ভারতের মাটিতে টেস্টে পাঁচটি শতরান করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে চারটি শতরান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ও চেতেশ্বর পূজারা। একই প্রেক্ষাপটে তিনটি করে শতরান করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, অ্যান্ড্রু স্ট্রস।

মুখোমুখি দুই দল
এখনও পর্যন্ত ১২২ বার টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ২৬টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। ৪৭টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। দুই দলের মধ্যে ৪৯টি ম্যাচ অমীমংসিত ভাবে শেষ হয়েছে।

ভারতে মুখোমুখি দুই দল
এখনও পর্যন্ত ভারতে ৩৩ বার টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বার জিতেছে টিম ইন্ডিয়া। ১৯ বার জিতেছে ইংল্যান্ড। দুই দলের মধ্যে চার বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।












Click it and Unblock the Notifications