সৌরভের ম্যাচ-সহ লেজেন্ডস লিগে ৩টি খেলা কলকাতায়, কোন শহরগুলি কাঁপাবেন প্রাক্তন তারকারা?

দুর্গাপুজোর আগে কলকাতায় জমজমাট ক্রিকেট। ১৬ সেপ্টেম্বর ইন্ডিয়া মহারাজাসকে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্ব দেবেন ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে। দুই দলেই থাকছেন একঝাঁক প্রাক্তন ক্রিকেট তারকা। এরপর লেজেন্ডস লিগ ক্রিকেটের আরও দুটি ম্যাচ হবে ইডেনে। এলএলসি এবার হবে দেশের ৬টি শহরে।

লেজেন্ডস লিগ হবে কোথায়?

কলকাতা ছাড়াও আপাতত যে চারটি শহরকে এলএলসি ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে সেগুলি হলো দিল্লি, কটক, লখনউ ও যোধপুর। প্লে অফ ও ফাইনাল কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। ইডেনে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর অবধি খেলাগুলি হবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ চ্যারিটি ম্যাচ হবে ১৬ সেপ্টেম্বর। শুধু এই ম্যাচটিতেই খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, এই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে সৌরভ বাংলা দলের সঙ্গেও অনুশীলন করবেন। যোধপুর ও লখনউ ছাড়া সব স্টেডিয়ামেই হবে তিনটি করে ম্যাচ।

রাখা হচ্ছে না পাকিস্তানের ক্রিকেটারদের

লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও তথা অন্যতম প্রতিষ্ঠাতা রামন রাহেজা জানিয়েছেন, শীঘ্রই কাদের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে তা জানিয়ে দেওয়া হবে। অনলাইনে কবে থেকে লেজেন্ডস লিগ ক্রিকেটের টিকিট পাওয়া যাবে তাও জানানো হবে। ১০টি দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। দেশের মাটিতে প্রথমবার হচ্ছে এই লিগ। স্বাভাবিকভাবেই আসন্ন মরশুমে ক্রিকেটপ্রেমীরা দারুণ অভিজ্ঞতার সাক্ষী থাকবেন বলেই আশাবাদী আয়োজকরা। তবে এবারের লিগে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে নেওয়া হচ্ছে না। অন্য কোনও লিগ বা অন্য কোনও কাজের জন্য কোনও ক্রিকেটারই এই লিগ মিস করবেন না।

জমজমাট ক্রিকেট মরশুম

ইতিমধ্যেই যাঁদের সঙ্গে চুক্তি হয়েছে সেই তালিকার বাইরেও লেজেন্ডস লিগ ক্রিকেটে আরও কিছু প্রাক্তন ক্রিকেটারকে খেলানোর বন্দোবস্ত করা হচ্ছে বলে জানাচ্ছেন আয়োজকরা। লেজেন্ডস লিগ ক্রিকেটের খেতাব ভারতের মাটিতে জেতার জন্য প্রাক্তন ক্রিকেটাররাও মুখিয়ে থাকবেন বলে নিশ্চিত লিগ কমিশনার রবি শাস্ত্রী। সবমিলিয়ে উৎসবের মরশুমের আগে দারুণভাবে শুরু হচ্ছে ক্রিকেটের মরশুম। দেরাদুনে ফাইনাল আয়োজনের উদ্যোগ নিচ্ছেন আয়োজকরা।

থাকছে একাধিক চমক

থাকছে একাধিক চমক

এই লিগের সঙ্গে যুক্ত রয়েছেন অমিতাভ বচ্চন। ইডেনে তাঁকে হাজির করানোর পরিকল্পনা করা হচ্ছে। শাহরুখ খান-সহ বলিউডের অনেক তারকাকে আনা হতে পারে। বিশেষ ম্যাচে সৌরভ ও ওয়ার্ল্ড জায়ান্টস অধিনায়ক ইয়ন মর্গ্যানকে হেলিকপ্টারে করে নিয়ে আসার পরিকল্পনা থাকলেও তা নির্ভর করছে সেনাবাহিনীর অনুমতির উপর। ইডেনে বেশ কিছু চমক দেওয়া হবে বলে জানা গিয়েছে। টিকিটের দাম থাকছে নাগালের মধ্যেই। কলকাতায় খেলা হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর। লখনউয়ে ২১ থেকে ২২ সেপ্টেম্বর। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর দিল্লিতে হবে এলএলসির ম্যাচগুলি। ২৭ থেকে ২০ সেপ্টেম্বর খেলাগুলি হবে কটবে। যোধপুরে হবে ১ থেকে ৩ অক্টোবর অবধি। প্লে অফের খেলাগুলি রাখা হয়েছে ৫ ও ৭ সেপ্টেম্বর। ফাইনাল ৮ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+