করোনা ভাইরাসে আক্রান্ত সচিন, মৃদু লক্ষণ নিয়ে হোম কোয়ারেন্টাইনে কিংবদন্তি
করোনা ভাইরাসে আক্রান্ত সচিন, হোম কোয়ারেন্টাইনে কিংবদন্তি
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় আইকন সচিন তেন্ডুলকরষ। সোশ্যাল নিজেই এই খবর জানিয়েছেন ক্রিকেটের ঈশ্বর। বলেছেন যে তাঁর শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। সচিনের সুস্থতা কামনায় সামিল হয়েছে ভারত সহ গোটা বিশ্ব।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সচিন তেন্ডুলকরের এক পোস্ট। যেখানে তিনি নিজেই নিজের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। বলেন যে মৃদু লক্ষণ অনুভূত হতেই তিনি নিজের কোভিড ১৯ টেস্ট করান। টেস্ট রিপোর্ট পজিটিভ আসতেই তিনি পরিবারের থেকে নিজেকে আলাদা করে রেখেছেন বলে জানিয়েছেন কিংবদন্তি। তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের কেউ করোনা আক্রান্ত নন বলেও জানিয়েছেন সচিন তেন্ডুলকর। যে সকল স্বাস্থ্য কর্মী এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। দেশবাসীকে সুস্থ থাকার আবেদনও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। খেতাব জেতে মাস্টার ব্লাস্টার নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডদের দল। সেই টুর্নামেন্ট খেলতে গিয়েই সচিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একাংশ। টুর্নামেন্টে অংশ নেওয়া ভারত সহ অন্যান্য দেশের প্রাক্তন ক্রিকেটারদেরও কোভিড ১৯ টেস্ট করানোর দাবি তোলা হয়েছে।
Best wishes for a very swift recovery. https://t.co/swZy9u9ezz
— BCCI (@BCCI) March 27, 2021
অন্যদিকে সচিন করোনা আক্রান্ত হতেই নড়েচড়ে বসেছে বিশ্বের ক্রিকেট মহল। সাধারণ নেটিজেন, ক্রিকেট প্রেমী এবং প্রাক্তন ক্রিকেটাররা মাস্টার ব্লাস্টারের সুস্থতা কামনায় টুইট করেছেন। সচিনের দ্রুত সুস্থতা কামনা করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।












Click it and Unblock the Notifications