অভিষেকে সৌরভ-লক্ষ্মণ-দ্রাবিড়কে আউট করা বোলারই ভারত-ইংল্যান্ড টেস্টের পরিচালক
২০০৪ সালের অভিষেকেই সৌরভ-লক্ষ্মণ-দ্রাবিড়কে আউট করা অ্যালেক্স হোয়ার্ফ লিডস টেস্টের আম্পায়ার
ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। জাতীয় দলে সুযোগও পেয়েছিলেন। অভিষেকেই চমকে দিয়েছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। এরপর হারিয়েও যান ঝড়ের গতিতে। তবু ক্রিকেট ছাড়তে না পারা সেই অ্যালেক্স হোয়ার্ফই লিডসে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট পরিচালনার দায়িত্বে। যিনি নিশ্চুপেই নিজের নামের পাশে জুড়ে ফেলেছেন এ প্রজন্মের অন্যতম সেরা উঠতি ফিল্ড আম্পায়ারের তকমা।

বুধবার থেকে হেডিংলেতে শুরু হওয়া ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন অ্যালেক্স হোয়ার্ফ। যিনি ছিলেন এক দুর্ধর্ষ ডান হাতি ফাস্ট বোলার। ২০০৪ সালে ইংল্যান্ডের জার্সিতে প্রথমবার মাঠে নামার সুযোগ পেয়েছিলেন হোয়ার্ফ। নটিংহ্যামে ভারতের বিরুদ্ধে তিনি কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন। ওই ওয়ান ডে ম্যাচে ৩০ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন হোয়ার্ফ। ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়কে সাজঘরের রাস্তা দেখিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন। ভারতের বিরুদ্ধে আরও দুটি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন হোয়ার্ফ। ওই সিরিজেরই দ্বিতীয় ম্যাচে ৩৬ রান দিয়ে তিনি ১ উইকেট নিয়েছিলেন। তৃতীয় ম্যাচে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন অ্যালেক্স।
ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ১৩টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছিলেন অ্যালেক্স হোয়ার্ফ। গতির পাশাপাশি দুর্দান্ত সুইং এবং সিম পজিশন ছিল তাঁর শক্তি। মাত্র কয়েকটা ম্যাচের ধারাবাহিক ব্যর্থতার জেরে সেই ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে কেরিয়ারের শেষ আন্তজার্তিক ম্যাচ খেলেছিলেন হোয়ার্ফ। জাতীয় দলে আর তাঁর প্রত্যাবর্তন ঘটেনি। তা বলে ক্রিকেট থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেননি। চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পরই বাইশ গজকে তিনি বিদায় জানান। ২০০৪ সালের ডিসেম্বরে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে ২৪ রান দিয়ে নেওয়া ৪ উইকেট অ্যালেক্সের সেরা বোলিং স্পেল।
ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানানোর পর খেলা পরিচালনার কাজে মন দেন অ্যালেক্স হোয়ার্ফ। আইসিসির আম্পায়ারিং প্যানেলে অচিরেই তাঁর নাম নথিভূক্ত হয়। এখনও পর্যন্ত আটটি আন্তর্জাতিক ওয়ান ডে ও ২৬টি টি২০ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন হোয়ার্ফ। একটি ওয়ান ডে ও তিনটি টি২০ ম্যাচে তিনি টিভি আম্পায়ারের ভূমিকাও পালন করেছেন। গত জুনে সাউদাম্পনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চতুর্খ অফিসিয়ালের দায়িত্ব পালন করেছিলেন অ্যালেক্স হোয়ার্ফ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications