নিউজিল্যান্ডের বর্ষসেরা হয়ে প্লেয়ার্স ক্যাপ পেলেন আইপিএলে বিরাটের সতীর্থ

জীবনের প্রথম ইংল্যান্ড সফরে লর্ডসে প্রথম টেস্ট খেলতে নামার আগেই পেসার কাইল জেমিসনের জন্য সুখবর। তিনি পেলেন প্লেয়ার্স ক্যাপ। নিউজিল্যান্ডের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভোটের ভিত্তিতেই বর্ষসেরা ক্রিকেটার বেছে নেওয়ার চল রয়েছে। সেই পুরস্কারই পেলেন দীর্ঘদেহী এই কিউই পেসার।

নিউজিল্যান্ডের বর্ষসেরা হয়ে প্লেয়ার্স ক্যাপ পেলেন জেমিসন

২০১২ সালে প্রথম এই পুরস্কার চালু হয় নিউজিল্যান্ড ক্রিকেটে। প্রথম বছর এই পুরস্কার পেয়েছিলেন প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা এই পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে স্বাভাবিকভাবেই এই পুরস্কার পাওয়ার নিরিখে বাকিদের চেয়ে তিনিই অনেকটা এগিয়ে। ২০১৩ সালে টিম সাউদি, ২০১৪ ও ২০১৯ সালে রস টেলর, ২০১৮ সালে ট্রেন্ট বোল্ট এবং গত বছর টিম সাউদি এই পুরস্কার পেয়েছিলেন।

জেমিসনের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইংল্যান্ড সফরের শেষেই অবসর নিতে চলা উইকেটকিপার বিজে ওয়াটলিং। এবারের এই বর্ষসেরা পুরস্কার পাওয়ার লড়াই অবশ্য তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। টেস্টে পারফরম্যান্সের সুবাদেই জেমিসন ডেভন কনওয়ে ও উইলিয়ামসনকে টেক্কা দিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে টেস্ট অভিষেকের পর ৬টি টেস্ট খেলে ৩৬টি উইকেট নিয়েছেন জেমিসন। সেরা হিসেবে বেছে নিলেন পাকিস্তানের বিরুদ্ধে বে ওভাল টেস্টকেই। এই টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন। ১০১ রানে জেতে কিউইরা। এই পুরস্কার পাওয়াটা অপ্রত্যাশিত হলেও স্বভাবতই খুশি জেমিসন। আইপিএল ২০২১-এ মিনি অকশনে জেমিসনকে ১৫ কোটি টাকায় দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ ম্যাচে বিরাটের আরসিবি-র হয়ে তিনি ৯টি উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+