IPL 2022: ‘কেকেআর-এর ক্যাম্পে ভৃত্যের মতো আচরণ করা হত কুলদীপের সঙ্গে’, বিস্ফোরক কুলদীপ যাদবের কোচ

IPL 2022: ‘কেকেআর-এর ক্যাম্পে ভৃত্যের মতো আচরণ করা হত কুলদীপের সঙ্গে’, বিস্ফোরক কুলদীপ যাদবের কোচ

শিষ্য যদি সমস্যায় পড়ে বা অকারণে শিষ্যের সঙ্গে অন্যায্য আচরণ করা হয় তা হলে স্বাভাবিক ভাবেই কষ্ট দেয় গুরুকে। অপেক্ষা করেন শিষ্যের সাফল্যের জন্য। এই গুরু-শিষ্যে পরম্পরা প্রাচীন কাল থেকে চলে আসছে। সে শিক্ষাক্ষেত্রে হোক বা ক্রীড়াক্ষেত্রে বিষয়টা একই।

 IPL 2022: ‘কেকেআর-এর ক্যাম্পে ভৃত্যের মতো আচরণ করা হত কুলদীপের সঙ্গে’, বিস্ফোরক কুলদীপ যাদবের কোচ

আইপিএল-এর প্রথম ম্যাচে কুলদীপ যাদব সাফল্য পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন কুলদীপের গুরু কপিল পান্ডে। এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে কুলদীপ যাদবের কোচ বলেছেন, "যেই ছেলেটার (কুলদীপ) নয় থেকে দশ কোটি টাকা পাওয়া উচিৎ ছিল, সে মাত্র দুই কোটি টাকা পেল। কেকেআর-এর কারণে আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমি ওকে বলেছিলাম আইপিএল-এ কম দাম পাওয়ায় কোনও ক্ষতি নেই, শুধু খেলে যাও। আমরা খেলার জন্য অনেক পরিশ্রম করি, শুধু টাকা রোজকারের জন্য নয়। প্রধান লক্ষ হল দেশের জন্য খেলা।"

তিনি জানিয়েছেন, কেকেআর ভৃত্যের মতো রেখেছিল কুলদীপকে। তাঁর কথায়, "কুলদীপ ভাল খেলছিল, কিন্তু ওকে অবহেলা করা হয়। যে দিন কেকেআর ওকে ছেড়ে দিল আমরা খুব খুশি হয়েছিলাম, একই কুলদীপও খুশি ছিল। আমরা মনে করি কুলদীপের সঙ্গে ভৃত্যের মতো আচোরণ করা হত কেকেআর-এর ক্যাম্পে। যখন ও সুযোগই পাচ্ছিল না, তখন ওকে ছেড়ে দেওয়াই উচিৎ ছিল।"

দীর্ঘ দিন কলকাতার ক্যাম্পে থেকেও সুযোগ না পাওয়ায় হতাশা গ্রাস করছিল কুলদীপকে। হারিয়ে যেতে বসেছিলেন দেশের অন্যতম প্রতিভাবান চায়নাম্যান। এই প্রসঙ্গে কপিল বলেছেন, "কুলদীপ আমায় বলেছিল, 'আমি জানি না স্যার সমস্যাটা কোথায়। স্যার, আমি যথেষ্ট সুযোগ পাচ্ছি না। আমি জানি না ওরা কেন আমায় বোলিং করার সুযোগ দিচ্ছে না, ওদের পরিকল্পনা কী।' আসতে টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক ওর উপর ভরসা হারিয়ে ফেলেছিল। হতাশা গ্রাস করছিল ওকে।"

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় নিলামে নিজের নাম নথিভুক্ত করেছিলেন কুলদীপ যাদব। সেখান থেকে দুই কোটি টাকায় তাঁকে তুলে নেয় দিল্লি ক্যাপিটলস। প্রথম ম্যাচেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন কুলদীপ যাদব। তাঁর কারণেই মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে খুব বেশি রান করতে দেয়নি দিল্লি। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট এই ম্যাচে শিকার করেন কুলদীপ। দুর্ধর্ষ পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+