জীবন পেলেও রান পেলেন না কোহলি! বিরাট-পূজারা-রাহানের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত সেঞ্চুরিয়নেও

২০২১ সালেও শতরান অধরাই রইল বিরাট কোহলির কাছে। ২০১৯ সালের পর থেকে ভারত অধিনায়কের ব্যাটে শতরান নেই। আজ সেঞ্চুরিয়নে ভাগ্যের সহায়তায় জীবন পেলেও রান পেলেন না বিরাট। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম বলেই ক্ষমার অযোগ্য শটে উইকেট উপহার দিয়ে এলেন মার্কো জানসেনকে।

বিরাট-পূজারার ব্যাটিং ব্যর্থতা অব্যাহত সেঞ্চুরিয়নেও

ভারতীয় ইনিংসের ২৮.৩ ওভারে কাগিসো রাবাডার বলে বিরাট কোহলির বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আউট দেননি, রিভিউ নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। রিপ্লেতে দেখা যায় বল বিরাটের ব্যাটে লাগেনি, কিন্তু আম্পায়ারস কল বাঁচিয়ে দেন ভারতের টেস্ট অধিনায়ককে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৩২ ওভারে ৩ উইকেটে ৭৯। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৩১ বলে ১৮ রানে। দ্বিতীয় সেশনের খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে ব্যাট কাঁধে নিয়ে ড্রেসিংরুম থেকে মাঠে নেমেছিলেন। কিন্তু প্রথম বলেই কট বিহাইন্ড হলেন।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে যেভাবে বিরাট আউট হলেন তাতে ব্যাটিংয়ের ভুল শুধরাতে কোহলি কতটা আন্তরিক সেই প্রশ্ন উঠছে। লাঞ্চের পর প্রথম বল বিরাট ছেড়ে দিতে পারতেন বলে মন্তব্য করেছেন সুনীল গাভাসকর। তাঁর ধারণা, বিরাট রান তোলার গতি বাড়াতে হয়তো প্রথম বল থেকেই আক্রমণাত্মক থাকার মানসিকতা নিয়েই নেমেছিলেন। আউট হওয়ার ধরনে মাঠে যেমন বিরক্তি প্রকাশ করেন বিরাট, তেমনই ড্রেসিংরুমেও তাঁর হতাশার অভিব্যক্তি লক্ষ্য করা যায়। বিরাট ২০২১ সালে ১১টি টেস্টে ২৮.২১ গড়ে ৫৩৬ রান করলেন। চারটি অর্ধশতরান, চারবার শূন্যে আউট। ২০২১-২১ মরশুমে ২টি টেস্টে তাঁর রান ৮৯, গড় ২২.২৫। কোনও অর্ধশতরান নেই, সর্বাধিক ৩৬। চেতেশ্বর পূজারাও ভরসা দিতে ব্যর্থ। এদিন ৬৩ বল খেলে ১৬ রান করে তিনি লুঙ্গি এনগিডির বল লেগ স্টাম্পে পাঠাতে গিয়ে কট বিহাইন্ড হলেন। তিন নম্বরে তাঁর পক্ষে জায়গা ধরে রাখা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।

৬ ওভারে ১ উইকেটে ১৬ রান নিয়ে ভারত চতুর্থ দিনের খেলা শুরু করে। লাঞ্চের সময় ভারতের স্কোর ছিল ৩২ ওভারে ৩ উইকেটে ৭৯। লোকেশ রাহুল ৭৪ বলে ২৩ রানে আউট হন, রাহুলকে ফেরান লুঙ্গি এনগিডি। শার্দুল ঠাকুর তার আগে ২৬ বলে ১০ রান করে কাগিসো রাবাডার শিকার হন। লাঞ্চের পর বিরাট, পূজারার পর আউট হয়ে গিয়েছেন অজিঙ্ক রাহানেও। মার্কো জানসেনের আগের ওভারে হুক করে ছক্কা মেরেছিলেন। জানসেনের পরের ওভারে ফের হুক মারতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে। তিনি ২৩ বলে ২০ রানের বেশি করতে পারেননি। ৩৮.৫ ওভারে রাহানে আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+