বিরাট কোহলির শততম টেস্টে ১৩ হাজার দর্শক মোহালিতে, বিবৃতিতে সৌরভ ও জয়ের সম্পর্ক নিয়ে জল্পনা

বিরাট কোহলির শততম টেস্ট নিয়ে বিসিসিআই আর অস্বস্তি এড়ানোর জায়গায় নেই। লখনউ, ধরমশালা, বেঙ্গালুরুতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও করোনার ছুতোয় মোহালিতে বিরাট কোহলির শততম টেস্ট দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। আজ সেই সিদ্ধান্ত নিয়ে বোর্ড ঢোঁক গিলে অবস্থান পাল্টেছে।

মোহালিতে দর্শক

কাল থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। জানা গিয়েছে, ১৩ হাজার দর্শক গ্যালারিতে বসে বিরাট কোহলির শততম টেস্ট খেলার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন। সূত্রের খবর, বিরাট কোহলি পছন্দের বেঙ্গালুরুতেই শততম টেস্ট খেলতে পারেন, এমন পরিস্থিতি ছিল। কিন্তু ভারত-শ্রীলঙ্কা সিরিজ টি ২০ দিয়ে শুরু হওয়ায় ক্রীড়াসূচি বদলে যায়। এর ফলে বিরাটকে ১০১তম টেস্ট খেলতে হবে বেঙ্গালুরুতে। শততম টেস্ট মোহালিতে।

চাপে পিছু হঠা?

চাপে পিছু হঠা?

বিরাট কোহলির সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্তমানে যা সম্পর্ক তাতে মোহালি টেস্ট দর্শকশূন্য রাখায় অনেকেই অন্য গন্ধ পেতে শুরু করেছিলেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি মত দিচ্ছিলেন, বোর্ডের নোংরা রাজনীতির শিকার হচ্ছেন বিরাট। আজ বিসিসিআই অবস্থান বদলানোর পর বিরাট কোহলির ভক্তরা বোর্ডের পিছু হঠাকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের জয় হিসেবেই চিহ্নিত করছেন। এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের বিবৃতি নিয়ে।

কেন লুকোচুরি?

মোহালি টেস্টে যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সে কথা বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়াতেও লেখা হয়নি। একটি পিআর এজেন্সির মাধ্যমে বোর্ড সচিব জয় শাহর বিবৃতি পাঠানো হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আবার প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই। এমনিতে মিডিয়া বিসিসিআই থেকে বোর্ডের তরফে বিভিন্ন ই মেল পাঠিয়ে নানা খবরাখবর দেওয়া হয়। কিন্তু ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়া কাণ্ডের জন্য তদন্ত কমিটি গড়ার কথা যে অ্যাকাউন্ট থেকে মেল করে জানানো হয়েছিল, এদিন মোহালি নিয়ে জয় শাহের বিবৃতিও সেখান থেকে জানানো হয়েছে। ঋদ্ধিকে হুমকি যে সাংবাদিক দিয়েছেন বলে জল্পনা চলছে তিনি আবার বোর্ডের শীর্ষকর্তা ও সিএবি কর্তাদের ঘনিষ্ঠ। ফলে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে।

জয়ের বিবৃতি

জয়ের বিবৃতি

জয় শাহের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দিক খতিয়ে দেখে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মোহালি টেস্ট ক্লোজড ডোরে না করার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিজেও পিসিএ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরা জানিয়েছেন বিরাট কোহলির শততম টেস্ট দর্শকরা গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিসিসিআই ক্লোজড ডোরে প্রথমে আয়োজন করেছিল। পরে করোনা সংক্রমণ কমার ফলে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয় পরবর্তী ম্যাচগুলিতে। কলকাতা ও ধরমশালায় দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। লখনউয়ে নির্বাচনের কারণে টি ২০ আন্তর্জাতিকে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি ছিল না। আমি নিজেও বিরাটের শততম টেস্টের জন্য মুখিয়ে রয়েছি। আমাদের চ্যাম্পিয়ন ক্রিকেটারকে আগাম শুভেচ্ছা জানাই। বিরাট কোহলি আরও বহু ম্যাচে দেশকে সাফল্য এনে দেবেন বলেও আত্মবিশ্বাসী জয়।

সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা

সৌরভের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা

অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় এএনআইকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, আমার সঙ্গে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিন্দর গুপ্তার কথা হয়েছে। দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে মানতে হবে সরকারি বিধিনিষেধ। এরপর পিসিএ থেকেও জানানো হয়, ৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। যেটা উল্লেখযোগ্য তা হলো, সৌরভ যেমন জয়ের কথা বলেননি, তেমনই জয়ের বিবৃতিতেও নেই সৌরভের নাম। দুজনের দাবি তাঁরা পিসিএ-র সঙ্গে কথা বলেছেন। তাই যদি হবে তাহলে বোর্ড কেন সৌরভ ও জয়ের যৌথ বিবৃতি সংবাদমাধ্যমের কাছে আনল না তা নিয়ে প্রশ্ন থাকছেই। তাহলে কি ডাল মে কুছ কালা হ্যায়? বিশেষ করে বিরাট কোহলি ও সৌরভের সংঘাতে সোশ্যাল মিডিয়ায় সৌরভ, জয় ও বিসিসিআইকে প্রবল সমালোচনায় পড়তে হয়েছিল। একের পর এক পরিস্থিতি কি সৌরভ-জয়ের দূরত্ব তৈরিকেই ইঙ্গিত করছে? প্রশ্ন ক্রিকেট মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+