Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে একগুচ্ছ রেকর্ডের অধিকারী সৌরভ-ধাওয়ান, এক নজরে দেখে নিন নজিরগুলি
অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টকে বলা হয় মিনি বিশ্বকাপ। ২০১৭ সালের পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি ফিরছে ওডিআই ফর্ম্যাটে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একগুচ্ছ রেকর্ডের অধিকারী ভারত এবং ভারতীয় ক্রিকেটাররা। সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এখনও পর্যন্ত ভারত এই ট্রফি দুই বার করে জিতেছে। ভারতীয় দল প্রথম বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ২০০২ সালে(শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে)। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত এককভাবে ট্রফি জেতে।

২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। খেতাব জেতে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে। অস্ট্রেলিয়া ফের চ্যাম্পিয়ন হয় রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড আছে ভারতেরই। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র শেহওয়াগ ওপেনিং জুটিতে ১৯২ রান তুলেছিলেন। এই রেকর্ড এখনও কোনও দলের ওপেনাররা ভাঙতে পারেননি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বেশি ৫০ প্লাস স্কোর করার নজির আছে শিখর ধাওয়ান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দুই জনেরই তিনটি করে অর্ধশতরান এবং শতরান আছে।
শিখর ধাওয়ান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বেশি(তিনটি) শতরান করার নজির আছে। এই তালিকায় আছেন গিবস এবং ক্রিস গেইলও। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বেশি ছক্কা মারার নজির আছে সৌরভের। ১১ ম্যাচে ১৭টি ছক্কা আছে দাদার। এই টুর্নামেন্টের একটি সংস্করণে ৩০০-র বেশি রান করার এবং সব থেকে বেশি স্ট্রাইকরেটে ব্যাট করার নজির আছে ধাওয়ানের। ভারতীয় ব্যাটারেদর মধ্যে রানের নিরিখে ১ নম্বর স্থান আছেন শিখর ধাওয়ান। তিনি ৭০১ রান করেছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় রান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬৬৫। ৬২৭ রান করে রাহুল দ্রাবিড়। কোহলির সামনে সুযোগ আছে ভারতীয় ব্যাটারদের মধ্যে ১ নম্বর স্থান দখল করার। এর জন্য কোহলিকে করতে হবে ১৭৩ রান।












Click it and Unblock the Notifications