KL Rahul: লোকেশ রাহুলের মানবিক মুখ! দক্ষিণ ভারতীয় ছাত্রের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বাড়ালেন সহযোগিতার হাত
KL Rahul: লোকেশ রাহুলকে আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা। রাহুল লখনউ সুপার জায়ান্টসেই থাকছেন, এমন নিশ্চয়তাও সরকারিভাবে মেলেনি।
রাহুল ভারতের টি২০ দলে এখন জায়গা না পেলেও টেস্ট দলে ফের জায়গা পাকা করার লড়াই চালাচ্ছেন। সেই সঙ্গে তিনি সহযোগিতার হাত বাড়ালেন এক ছাত্রের স্বপ্নপূরণ সুনিশ্চিত করার জন্য।

কর্ণাটকের বাগালকোট জেলার মহালিঙ্গপুরা। সেখানকারই বাসিন্দা বছর কুড়ির অম্রুত মাভিনাকাট্টি। একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, অম্রুতের বি. কম পড়ার খরচ বহন করছেন লোকেশ রাহুল। প্রথম বছরের পর দ্বিতীয় বছরের পঠনপাঠনের জন্যও রাহুল টাকা পাঠিয়েছেন বছর কুড়ির এই ছাত্রকে।
রাহুল অম্রুতকে আগেই জানিয়েছিলেন, কলেজ ফি-র টাকা নিয়ে চিন্তা করতে হবে না। এই ব্যয়ভার তিনিই বহন করবেন। অম্রুত সাংবাদিকদের জানিয়েছেন, হুব্বলিতে কেএলই টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিভিএম কলেজ ক্যাম্পাসে তিনি পড়াশোনা করেন। প্রথম বছরের কোর্সের জন্য রাহুল টাকা পাঠিয়েছিলেন। এবারেও পাঠিয়েছেন।
রাহুলের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েই ভর্তি হতে পেরেছিলেন কলেজে। প্রথম বছরে অম্রুতের স্কোর ছিল ৯.৩ সিজিপিএ। দ্বিতীয় বছরের পড়াশোনার খরচ বাবদ রাহুল ৭৫ হাজার টাকা পাঠিয়েছেন। মঞজুনাথ হেবাসুরের মাধ্যমে। ফলে রাহুল, হেবাসুরের সহ্গে বাগলকোটের নীতিনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অম্রুত। আর এই সহযোগিতা পেয়েই পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করতে বদ্ধপরিকর অম্রুত।












Click it and Unblock the Notifications