রাহুল-আথিয়ার বিয়েতে গাড়ি উপহার বিরাট-সলমনের, ধোনি দিলেন বাইক! করের চাপ কি বাড়ল?

লোকেশ রাহুলের বিয়েতে দামি গাড়ি উপহার দিলেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি দিলেন বাইক। এর জেরে কি করের বোঝা চাপল?

লোকেশ রাহুল ও আথিয়া শেট্টি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৩ জানুয়ারি। এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রচুর দামি উপহার পেয়েছেন নবদম্পতি। প্রায় চার বছরের সম্পর্ক পূর্ণতা পেয়েছে, যা চলতি বছরের প্রথম বিগ ফ্যাট ওয়েডিং। রাহুল ভারতীয় দলের ক্রিকেটার। বলিউড অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়াও অভিনয় জগতেই রয়েছেন। ফলে চমকপ্রদ উপহারগুলি এসেছে ক্রিকেট ও ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই।

বিয়েতে দামি উপহার

বিয়েতে দামি উপহার

খাণ্ডালায় সুনীল শেট্টির বিলাসবহুল ফার্ম হাউসে হয়েছে বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা ছিলেন। আইপিএলের সময় জমকালো রিসেপশন হওয়ার কথা। তবে জানা গিয়েছে, বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও প্রচুর দামি গয়না, লাক্সারি গাড়ি ও মুম্বইয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার হিসেবে পেয়েছেন নবদম্পতি।

বিরাট দিলেন গাড়়ি, ধোনি বাইক

বিরাট দিলেন গাড়়ি, ধোনি বাইক

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, বিরাট কোহলি উপহার হিসেবে রাহুলকে দিয়েছেন বিএমডব্লু গাড়ি। যার দাম ২ কোটি ৭০ লক্ষ টাকা। মহেন্দ্র সিং ধোনি বাইক পছন্দ করেন। তাই রাহুলকে তিনি দিয়েছেন কাওয়াসাকি নিঞ্জা বাইক, এর দাম ৮০ লক্ষ টাকা। লোকেশ রাহুল নিউজিল্যান্ড সিরিজে বিয়ের জন্য ছুটি পেয়েছেন। এরপর তিনি নামবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়া সিরিজের শেষে আইপিএলের আগে দিন দশেকের ব্রেক পাবেন ক্রিকেটাররা। তখন রাহুল-আথিয়া হনিমুনে যেতে পারেন বলে চর্চা চলছে।

বলিউড থেকে কোন গিফট?

বলিউড থেকে কোন গিফট?

সুনীল শেট্টি মেয়ে ও জামাইকে উপহার দিয়েছেন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। মুম্বইয়ে যে অ্যাপার্টমেন্টটিতে রাহুল ও আথিয়া বিয়ের পর থাকবেন বলে জানা যাচ্ছে সেটির দাম ৫০ কোটি টাকা। সুনীলের ঘনিষ্ঠ বন্ধু বলিউডের আরেক তারকা সলমন খান। ভাইজান আথিয়াকে দিয়েছেন একটি অডি গাড়ি, এর দাম ১.৬৪ কোটি টাকা। আথিয়াকে সুইস কোম্পানি শোপার্ড (Chopard)-এর ৩০ লক্ষ টাকা দামের ঘড়ি উপহার দিয়েছেন জ্যাকি শ্রফ। আথিয়াকে ডায়মন্ড ব্রেসলেট উপহার দিয়েছেন অর্জুন কাপুর। এর দাম দেড় কোটি টাকা।

করের বোঝা চাপল?

এ ছাড়াও আরও বিপুল উপহার পেয়েছেন নবদম্পতি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, এই উপহারগুলির জন্য রাহুল ও আথিয়ার উপর করের বোঝা কতটা চাপল? তবে স্বস্তির খবর একটাই। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব যদি বিয়েতে কাউকে কোনও উপহার দেন তাহলে তাঁর জন্য করের বোঝা চাপে না। আয়কর দফতরের ওয়েবসাইটে উল্লেখ, একমাত্র বিয়ের অনুষ্ঠানের উপহারের জন্য কাউকে কর প্রদান করতে হয় না। এ ছাড়া জন্মদিন, অ্যানিভার্সারি-সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রাপ্ত উপহারের জন্য কর প্রদানের নিয়ম রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+