লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির বিয়েতে থাকছে কোন চমক? আইপিএলের সময় রিসেপশন?
লোকেশ রাহুল শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রয়েছেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি যে খেলবেন না তা স্পষ্ট। ১৮ জানুয়ারি থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। এই সিরিজ চলাকালীনই রাহুল ও আথিয়া শেট্টির চার হাত এক হতে চলেছে। বিয়ের অনুষ্ঠানেও থাকছে চমক।
চলতি মাসেই চার হাত এক
আথিয়ার পিতা তথা বলিউড অভিনেতা সুনীল শেট্টি গত মাসে জানিয়েছিলেন, রাহুল ও আথিয়ার বিয়ে শীঘ্রই হবে। তখন থেকেই জল্পনা চলতে থাকে। দুই পরিবারের তরফে এখনও বিয়ের দিনক্ষণ চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানটি হবে ২০ জানুয়ারির পর, ২১ থেকে ২৩ জানুয়ারির মধ্যে কোনও একটি দিনে।
বিয়ের ঘরোয়া অনুষ্ঠান
বলিউড বা ক্রিকেট তারকাদের বিয়ের মতো ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে রাহুল ও আথিয়া হাঁটছেন না বলেই জানা যাচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে যেমন বাস্তুতে হয়েছিল, ঘরোয়া পরিবেশে আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, ঠিক তেমনটাই হতে চলেছে রাহুল ও আথিয়ার বিয়ের ক্ষেত্রেও। বিয়ের পর রাহুল ও আথিয়া যে অভিজাত আবাসনে থাকবেন সেটিও বান্দ্রায় রণবীর-আলিয়ার বাসভবনের দুটি বিল্ডিংয়ের পরেই। জানা যাচ্ছে, মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেই বিয়ের পিঁড়িতে বসবেন রাহুল ও আথিয়া। আথিয়ার ভাই অহনকে রাহুল ভাই বলেই ডাকেন। শ্যালক অহন দিদি ও জামাইবাবুকে দামি স্পোর্টস কার উপহার দিতে পারেন বলে জানা যাচ্ছে।
ভারতীয় দলের তারকারা আসতে পারবেন না
রাহুল ও আথিয়ার বিয়ের অনুষ্ঠানটি হবে সুনীল শেট্টির খাণ্ডালার বাংলোয়। যাঁরা সেটি চেনেন, তাঁদের দাবি অনুযায়ী অভিজাত এই বাংলোটি পাহাড় দিয়ে ঘেরা। প্রাকৃতিক সৌন্দর্যও অপরিসীম। একে রিসর্ট বললেও ভুল কিছু হবে না। জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান, কিন্তু সেটি সীমাবদ্ধ থাকছে ঘরোয়া পারিবারিক অনুষ্ঠান হিসেবেই। নিশ্চিতভাবেই বিয়ের অনুষ্ঠানে বলিউড, ক্রিকেট ও বাণিজ্য জগতের অনেকেই হাজির থাকবেন। তবে যেহেতু ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত থাকবে, ফলে বিয়ের অনুষ্ঠানে বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ অনেকেরই যোগদান সম্ভবপর হবে না।

গালা রিসেপশন এপ্রিলে
ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের পর তিন ম্যাচের টি ২০ সিরিজ রয়েছে। যা শেষ হবে ১ ফেব্রুয়ারি। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ, যা চলবে ১৩ মার্চ অবধি। টেস্ট সিরিজের পর আবার তিন ম্যাচের একদিনের সিরিজ, চলবে ২২ মার্চ পর্যন্ত। সে কারণেই রাহুল-আথিয়ার বিয়ের গালা রিসেপশন আয়োজন করা হবে এপ্রিলে। তখন আইপিএলও চলবে। সেই রিসেপশনে বিনোদন, বাণিজ্য, খেলা ও রাজনৈতিক জগতের রথী-মহারথীরা উপস্থিত থাকবেন।












Click it and Unblock the Notifications