IPL 2024: গ্রুপ পর্ব শেষে আইপিএলে নতুন রেকর্ড গড়ল কেকেআর, সাজঘরেই কোয়ালিফায়ারের মহড়া শ্রেয়সদের
বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলাই হল না কেকেআরের। ফলে কোনও রকম পরীক্ষা-নীরীক্ষা ছাড়াই কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলতে হবে নাইটদের। বৃষ্টির কারণে গুয়াহাটিতে ম্যাচ পণ্ড হলে অনুশীলনে খামতি ছিল না শ্রেয়সদের।
ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর আর কোনও ম্যাচ খেলতে পারেনি নাইটরা। বৃষ্টির জন্য গুজরাট ম্যাচ ভেস্তে যায়। আহমেদাবাদ থেকে ফিরে একদিন কলকাতায় অনুশীলন করে গুয়াহাটি উড়ে যায় দল। কিন্তু রবিবারও বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হয়ে যায়।

সোমবার বিকেলে গুয়াহাটি থেকে আহমেদাবাদ রওনা দেবে কেকেআর দল। সন্ধ্যার পর গুজরাতের রাজধানী শহরে পৌঁছাবে নাইটরা। মঙ্গলবারই ম্যাচ। ফলে কোনও রকম অনুশীলনের সুযোগ নেই। তাই রবিবার বৃষ্টির মধ্যেই অনুশীলন চালিয়ে গেলেন শ্রেয়স আইয়ার নীতীশ রানারা। তবে মাঠে নয় সাজঘরে।
কেকেআরের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে ড্রেসিংরুমের মধ্যেই ফুট ভলি খেলছেন কেকেআর দলের ক্রিকেটাররা। হর্ষিত রানা, শ্রেয়স আইয়ার, নীতীশ রানার সঙ্গে ছিলেন দলের সাপোর্ট স্টাফও। ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে বৃষ্টির জন্য খেলা বন্ধ কিন্তু সাজঘরই আমাদের কাছে খেলার মাঠ।
গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ করেছে কেকেআর ফলে প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই শেষ করল কেকেআর।তবে একইসঙ্গে আইপিএলের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে কেকেআর দল। প্লাস ১.৪২৮ রানরেট নিয়ে এবারের লিগ অভিযান শেষ করেছে কেকেআর। আইপিএলের ইতিহাসে এটাই একটা সর্বোচ্চ রানরেট।
২০২০ সালে মু্ম্বই ইন্ডিয়ান্স লিগ অভিযান শেষ করেছিল প্লাস ১.১০৭ রানরেট দিয়ে। ২০১০ সালে মু্ম্বই ইন্ডিয়ান্সের রানরেট ছিল প্লাস ১.০৮৪। ২০১৫ সালে আরসিবির নেট রানরেট ছিল প্লাস ১.০৩৭। তবে ২০২৪ সালে সবাইকে ছাপিয়ে গেল কেকেআর। রান রেটে একটা নতুন মাইলস্টোন সৃষ্টি করল।
রাজস্থান ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট এবং প্লাস ০.২৭৩ রান রেট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল। হায়দরাবাদ ১৭ পয়েন্ট পেলেও প্লাস ০.৪১৪ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল। এরফলে আগামী মঙ্গলবার(২১ মে) কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে হায়দরাবাদের।
When rain stops play, we turn the dressing room into our playground! ⚽️ 🎾 pic.twitter.com/XcAh4fs3Ma
— KolkataKnightRiders (@KKRiders) May 19, 2024
কিন্তু যেভাবে গুজরাতের রাজধানী শহরে বৃষ্টি হচ্ছে তাতে কেকেআরের প্রথম কোয়ালিফায়ারের খেলা হওয়া নিরয়েও প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু বৃষ্টিতে কোয়ালিফায়ারের ম্যাচ ভেস্তে গেলে সুবিধা হবে কেকেআরের।আইপিএলের নিয়ম বলছে, যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।












Click it and Unblock the Notifications