লিটনের বিধ্বংসী ব্যাটিংয়ে উচ্ছ্বসিত কেকেআর, আইপিএলের আগে টি ২০ আন্তর্জাতিকে নজির শাকিবের

আইপিএলে বাংলাদেশের দুই তারকা শাকিব আল হাসান ও লিটন দাসকে প্রথম দুটি ম্যাচে তো বটেই, তৃতীয় ম্যাচটিতেও সম্ভবত পাবে না কলকাতা নাইট রাইডার্স। মীরপুর টেস্টের জন্য বাংলাদেশ দল এখনও ঘোষিত হয়নি। এপ্রিলের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত টেস্ট। কেকেআরের তৃতীয় ম্যাচ ৯ তারিখ। যদিও শাকিব ও লিটনের ফর্ম স্বস্তি দিচ্ছে নাইট শিবিরকে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড কেকেআরের ২ তারকার

এক ম্যাচ বাকি থাকতেই আজ টি ২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে বৃষ্টির কারণে ম্য়াচ ১৭ ওভারের করে দেওয়া হয়েছিল। টস জিতে বাংলাদেশকে ব্য়াট করতে পাঠায় আয়ারল্যান্ড। ব্যক্তিগত দ্রুততম অর্ধশতরান, দলের দ্রুততম শতরান ও ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ডের সাক্ষী থাকলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ওপেন করতে নেমে লিটন দাস ১৮ বলে অর্ধশতরান করেন। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি করেন ৪১ বলে ৮১। রনি তালুকদার করেন ২৩ বলে ৪৪। ৯.২ ওভারে প্রথম উইকেট পড়ে ১২৪ রানে। ৭.১ ওভারে ১০০ রান তোলে বাংলাদেশ।

লিটনের এই বিধ্বংসী ব্যাটিংয়ের খবর কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছে, লিটনদা অসাধারণ! বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৪ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান তোলে। জবাবে আয়ারল্যান্ড ৯ উইকেটে ১২৫ রানের বেশি এগোতে পারেনি। বিশ্বের সেরা টি ২০ অলরাউন্ডার শাকিব ৪ ওভারে ২২ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নেন। তাসকিন আহমেদের ঝুলিতে গিয়েছে তিন উইকেট।

লিটন দাস চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে ৭৩ রান করেছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় একদিনের আন্তর্জাতিকে যথাক্রমে ৭০ ও অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন। প্রথম টি ২০ আন্তর্জাতিকে তিন রানের জন্য অর্ধশতরান পাননি। আজ পেলেন রীতিমতো রেকর্ড গড়ে।

শাকিবও রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। স্বাভাবিকভাবেই তাঁর ছন্দে থাকা নাইটদের পক্ষে ইতিবাচক দিক। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারীও হয়ে গেলেন শাকিব। পিছনে ফেলে দিলেন কেকেআরের সতীর্থ টিম সাউদিকে। ১০৭টি টি ২০ আন্তর্জাতিকে সাউদির উইকেট-সংখ্যা ১৩৪। ১১৪তম টি ২০ আন্তর্জাতিকে শাকিবের উইকেটের সংখ্যা বেড়ে হলো ১৩৬।

এদিকে, আজই চণ্ডীগড় গিয়েছে কেকেআর। নীতীশ রানার দলের প্রথম ম্য়াচ মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। কেকেআর দলের সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+