বিশ্বকাপের পর সবচেয়ে কুলীন টুর্নামেন্ট ফাইনাল আইপিএলের, দাবি মুম্বই ইন্ডিয়ান্স অল রাউন্ডারের

বিশ্বকাপের পর সবচেয়ে কুলীন টুর্নামেন্ট ফাইনাল আইপিএলের, দাবি মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটারের

বিশ্বকাপের পর বিশ্বের সবচেয়ে কুলীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হিসেবে আইপিএলের নামই উল্লেখ করেন কাইরন পোলার্ড। চলতি আইপিএলের ফাইনালে ওঠা মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান অল-রাউন্ডারের মতে, টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের এই ম্যাচের জনপ্রিয়তা ব্যাপক। যত মানুষ এই ম্যাচ দেখেন, বিশ্বকাপ ছাড়া অন্য কোনও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এত উৎসাহ চোখে পড়ে না বলেই দাবি পোলার্ডের।

বিশ্বকাপের পর সবচেয়ে কুলীন টুর্নামেন্ট ফাইনাল আইপিএলের, দাবি মুম্বই ইন্ডিয়ান্স অল রাউন্ডারের

আজ সন্ধ্যায় আইপিএল ২০২০-এর মেগা ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এই মোকাবিলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাল্লা যে ভারী, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তা বলে দিল্লি ক্যাপিটালস যে মরণ কামড় দেবে না, তেমনটাও কিন্তু নয়। তা জানেন খোদ কাইরন পোলার্ডও। তাই আজকের ম্যাচে তিনি এবং তাঁর দল সতর্ক হয়েই শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে মোকাবিলায় নামবে বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

কাইরন পোলার্ডের কথায়, আইপিএলের ফাইনাল ম্যাচের চাপ যে কতটা, তা বলে বোঝানো মুশকিল। দলের প্রতিটি ক্রিকেটারকে সেই চাপ নিতে হয়। এই ম্যাচে কোনও রকম ভুল করার অর্থ আত্মহত্যা বলে দাবি করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান অল রাউন্ডার। ক্রিকেটারদের বিশ্বকাপ ফাইনালে যতটা চাপ নিতে হয়, তার থেকে এই টুর্নামেন্ট কোনও অংশে কম নয় বলে মনে করেন পোলার্ড।

করোনা ভাইরাসের জেরে এবার দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে আইপিএল ২০২০-এর প্রতিটি ম্যাচ। একই পরিবেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনালও। তা সত্ত্বেও আইপিএল ফাইনাল নিয়ে ক্রিকেটারদের মনে চাপা উত্তেজনার ভাগ কমবে না বলেই মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার। তবে অতিরিক্ত চাপ না নিয়ে এই হাই-ভোল্টেজ ম্যাচে নিজেকে স্বাভাবিক রাখাটাই উচিত কাজ হবে বলে মনে করেন পোলার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+