আইপিএল থেকে অবসর ঘোষণা পোলার্ডের
আইপিএল থেকে অবসর ঘোষণা পোলার্ডের
আইপিএল থেকে অবসর ঘোষণা করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কাইরন পোলার্ড। আইপিএল-এর ইতিহাসে যে ক'জন মহান ক্রিকেটার খেলেছেন তাঁদের মধ্যে অন্যতম কাইরন পোলার্ড। আইপিএল-এর ইতিহাসে বিগত ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া কোনও ফ্রাঞ্চাইজির হয়ে খেলেননি পোলার্ড। তাঁকে ডাকা হয় 'ওয়ান ফ্রাঞ্চাইজি ক্রিকেটার'। বিগত বছরগুলিতে মুম্বইয়ের সাফল্যের অন্যতম কাণ্ডারী ছিলেন কাইরন পোলার্ড।

একযুগের বেশি সময় মুম্বই ইন্ডিয়ান্সকে ক্রিকেটার হিসেবে সার্ভিস দেওয়া পোলার্ড অবসর ঘোষণা করলেও এমআই-এর সঙ্গে যুক্ত থাকবেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে তিনি থাকবেন। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপানো পোলার্ড দলটির হয়ে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। দুই বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। যদিও সংযুক্ত আরব আমিরশাহীর টি ২০ লিগে কেনা মুম্বই ইন্ডিয়ন্সরে দল এমআই এমিরটসের কোচের ভূমিকায় তিনি থাকবেন।
আইপিএল থেকে অবসর ঘোষণা করে কাইরন পোলার্ড বলেছেন, "এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিলন না কারণ আগামী আরও কয়েক বছর ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাব। তবে, আমি বুঝতে পার এই ফ্রাঞ্চািজি যেটা এত কিছু অর্জন করেছে তাদের কিছু পরিবর্তন প্রয়োজন এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে না পারলে অন্য কোনও দলের হয়ে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেকে খেলতে দেখতে পারব না। আমি গর্বিত, সম্মানিত আইপিএল-এর সব থেকে বড় এবং সব থেকে সফল ফ্রাঞ্চাইজির হয়ে বিগত ১৩ মরসুম খেলতে পারায়। সর্বপরি আমি মুকেশ, নীতা এবং আকাশ আম্বানিকে ধন্যবাদ জানাতে চাই আমায় মারাত্মক ভালবাসা, সম্মান দেওয়ার জন্য, আস্থা রাখার জন্য এবং পাশে থাকার জন্য। আমাপ এখনও প্রথম বার দেখা হওয়ার দিনটা মনে রয়েছে যেখানে দুই হাত বাড়িয়ে তাঁরা আমায় নিজেদের করে নিয়েছিল এবং বলেছিল 'আমরা পরিবার'। ওটা শুধু কোনও কথার কথা ছিল না, আমি যত দিন থেকেছি মুম্বই ইন্ডিয়ান্সে তাঁদের আচরণ সেই কথাগুলোকে প্রমাণ করেছে।"
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৮৯ ম্যাচে ৩৪১২ রান করেছেন। তিনি করেছেন ১৬টি অর্ধ-শতরান। বল হাতে পোলার্ড পয়েছেন ৩৯টি উইকট।
-
সমীরের দুরন্ত ব্যাটিংয়ে দিল্লি হারাল লখনউকে, নজর কাড়লেন ভারতীয় দলে ব্রাত্য শামি -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি











Click it and Unblock the Notifications