আইসিসি-র জেনারেল কাউন্সেল হলেন জোনাথন হল
আইসিসি-র জেনারেল কাউন্সেল হলেন জোনাথন হল
দ্য ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ-র প্রাক্তন ডিরেক্টর জোনাথন হলকে তাদের জেনারেল কাউন্সেল ও কোম্পানি সেক্রেটারি করল আইসিসি।

দ্য ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ-র হয়ে ১১ বছর কাজ করেছেন হল। ২৭ বছর ধরে ফুটবল এবং রাগবির জন্য কাজ করেছেন। দক্ষ আইনজ্ঞের ভূমিকা পালন করেছেন জোনাথন হল। এই দীর্ঘ সময়ে ইউকে স্পোর্টস, ইউইএফএ-র পরামর্শদাতার ভূমিকাও পালন করেছেন তিনি।
এত অভিজ্ঞতা সম্পন্ন জোনাথন হলকে নিজেদের জেনারেল কাউন্সেল ও কোম্পানি সেক্রেটারি করতে তারা খুশি বলেই জানিয়েছে আইসিসি। হলের হাত ধরে ক্রিকেটে স্বচ্ছতা আরও বাড়বে বলেই মনে করে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। অন্যদিকে, ব্যক্তিগতভাবে ক্রিকেট তাঁর সবচেয়ে পছন্দের খেলা বলে জানিয়েছেন জোনাথন হল। বলেছেন, ক্রিকেটের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।












Click it and Unblock the Notifications