PAK vs ENG: জুটিতে লুটি, রুটের সঙ্গে সর্বোচ্চ রানের পার্টনারশিপ ব্রুকের, একগুচ্ছ রেকর্ড মুলতানে
রেকর্ডের নাম জো রুট। বিগত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেট খেলতে নামলেই ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ছেন জো রুট। মুলতানের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান করে নিজের নামের পাশে রেকর্ডের সংখ্যাকে আরও বাড়িয়ে নিলেন ব্রিটিশ তারকা ব্যাটার। রুটের সঙ্গে দোসর হলেন হ্যারি ব্রুক। দুই ইংরেজ ব্যাটার মুলতানে তাণ্ডব চালালেন পাক বোলারদের উপর।
বুধবারই শতরান করেছিলেন জো রুট। বৃহস্পতিবার প্রথমে দ্বিশতরান করলেন তারপর ২৫০ রানের গণ্ডিও পার করলেন রুট। শেষ পর্যন্ত রুট আউট হলেন ৩৭৫ বলে ২৬২ রান করে। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার। টেস্টে এই নিয়ে ষষ্ঠ দ্বিশতরান করলেন রুট। রাহুল দ্রাবিড়, অ্যালিস্টার কুক ও গ্রেম স্মিথকে টপকে গেলেন। এই ব্যাটারদের আছে পাঁচটি করে দ্বিশতরান। সেই সঙ্গে দ্বিশতরান করার নিরিখে সচিন, পন্টিং, মিয়াদাঁদের সঙ্গে একই আসনেস বসলেন রুট।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি আন্তর্জাতিক রান আছে বিরাট কোহলির। প্রাক্তন ভারত অধিনায়কের বর্তমান রান সংখ্যা ২৭,০৪১। কোহলির পরই আছেন রুট। তাঁর বর্তমান রান সংখ্যা ২০,০০০। ইংল্যান্ডের হয়ে দ্বিশতরানকারীদের তালিকায় ২ নম্বরে আছেন রুট। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক (সাতটি) দ্বিশতারন করেছেন ওয়াল্টার হ্যামন্ড।
পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয়বার টেস্টে দ্বিশতরান করলেন রুট। প্রথম ইংল্যান্ডের ক্রিকেটার যিনি এই নজির গড়লেন। ব্রায়ান লারার মতোই পাঁচটি দেশে দ্বিশতরান করলেন রুট। কুমার সঙ্গকারা এবং ইউনিস খান অবশ্য ছয়টি দেশে ২০০ রান করেছেন।
অন্যদিকে জুটিতে লুটি। রুট এবং হ্যারি ব্রুক মিলে রেকর্ড রানের পার্টনারশিপ গড়লেন ইংল্যান্ডের হয়ে। ৪৫৪ রানের পার্টনারশিপ করে টেস্টে নয়া ইতিহাস লিখলেন রুট-ব্রুক জুটি। এটাই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
মুলতানের মাঠে ত্রি শতরান করে একাধিক নজির গড়লেন হ্যারি ব্রুকও। দ্রুততম ৩০০ রান করার নিরিখে বীরেন্দ্র শেহওয়াগের পরেই আছেন ব্রুক। বীরু ২৮৭ বলে ৩০০ রান করেছিলেন ব্রুক করলেন ৩১০ বলে। ছয় নম্বর ইংরেজ ব্যাটার হিসেবে টেস্টে ৩০০ রান করলেন ব্রক। চতুর্থ দল হিসেবে টেস্টে ৮০০ রান করল ইংল্যান্ড। ৮২৩ রানে ইনিংস ডিক্লেয়ার করল ইংল্যান্ড। সব মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ইংল্যান্ডের রেকর্ডের ছড়াছড়ি।












Click it and Unblock the Notifications