ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আশাবাদী বঙ্গ স্পিডস্টার ঝুলন
ঝুলন গোস্বামী-র দুঃখ একটুর জন্য বিশ্বকাপ হাতছাড়া হল, কিন্তু ভারতীয় মেয়েরা প্রত্যাশার অতিরিক্ত পারফরমেন্স দিয়েছেন এমনটাই মত বাংলার ঝুলনের।
বয়সটা তাঁর ৩৪ পেরিয়ে ৩৫ ছুঁই ছুঁই । ১৬ বছরের দীর্ঘ ক্রিকেট জীবনে পেয়েছেন অনেক কিছুই। ভারতীয় মহিলা দলের অধিনায়ক হয়েছেন, হয়েছেন আইসিসি-র বর্ষসেরা। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু ঝুলনের একটাই অপূর্ণ স্বপ্ন ছিল, বিশ্বকাপ জেতার। সেটা হল না। কিন্তু তারপরেও ভেঙে পড়তে নারাজ ঝুলন।

বিশ্বকাপ জিতেত পারলে ভাল লাগত। কিন্তু ভারতীয় মেয়েরা যে লড়াইটা করেছে তা কুর্নিশ যোগ্য। এমনটাই মত বঙ্গ স্পিডস্টারের। ঝুলনের মতে, 'ভারতীয় মেয়েদের বিশ্বকাপের দাবিদার হিসেবে কেউ দেখেইনি। প্রত্যেকদিনের পারফরমেন্সে আমরা নিজেদের বিশ্বাস করতে শুরু করেছিলাম। প্রত্যেক দিন প্রতিটা মেয়ে নিজের সেরাটা দিত। একটা দল হিসেবে আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম আমরা পারি। '

ফাইনালে দুরন্ত বোলিং করেছিলেন ঝুলন গোস্বামী ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তাই বড় হতাশ দেখাচ্ছিল তাঁকে। কিন্তু সবসময়ে পজিটিভ দেখা ঝুলন এখনও ভীষণ পজিটিভ। তাঁর মতে ভারতীয় মহিলা দলের মধ্যে ভাল পারফর্ম করার ক্ষমতা রয়েছে। তবে আরও ভাল করার ক্ষমতা রাখে দল এমনটাই মত ঝুলনের। আগামী দিনে আরও বড় হয়ে উঠতে পারবেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা এমনটাই বিশ্বাস চাকদহের বঙ্গ ললনার।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications