Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সম্বর্ধনা চলছেই, এবার বাংলার ঝুলনকে সম্মান জানাল এয়ার ইন্ডিয়া, আবেগতাড়িত ঝুলন

নিজের কর্মস্থলের থেকে সম্বর্ধিত হলেন বিশ্বকাপে রানার্স দলের সদস্য বাংলার ঝুলন গোস্বামী। 

সম্বর্ধনার সাগরে ভাসছেন ভারতীয় দলের মহিলা দলের ক্রিকেটাররা। ঝুলন গোস্বামী এখনও যেন ক্লাউড নাইনেই রয়েছেন। উড়ান চলছেই। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানোর পরও তাঁর সাফল্যের খিদেটা একইরকম চনমনে। তাই আজও পারফর্ম করে চলেন বঙ্গ ললনা। আর এর স্বীকৃতি মিলছে।

ঝুলনকে স্বীকৃতি এয়ার ইন্ডিয়ার

বিশ্বকাপে ফাইনালে তাঁর দুরন্ত বোলিং ফিগার, ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ঝুলন। তারমধ্যে ছিল ৩ টি মেডেন ওভার। ৩৫-এ একইরকম আগুন ঝরান শুধু ফাইনালেই নয়, গোটা বিশ্বকাপেই দলের জন্য পারফরমেন্স দিয়ে গেছেন তিনি। এরই ফলস্বরূপ এবার তাঁকে বিশেষ সম্বর্ধনা দিল তাঁর কর্মস্থল এয়ার ইন্ডিয়া। ২০০৬ সাল থেকে এয়ার ইন্ডিয়ার কর্মচারী তিনি।

সোমবার তাঁকে ৫০ হাজার টাকা এবং পদোন্নতি দিল এয়ার ইন্ডিয়া। এতদিন এয়ার ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার পদে কাজ করতেন তিনি। এবার থেকে তিনি হলেন ম্যানেজার। এয়ার ইন্ডিয়ার এই সম্বর্ধনায় দারুণ খুশি ঝুলন। জানিয়েছেন এয়ার ইন্ডিয়া তাঁর বর্ধিত পরিবারের অংশ। এয়ার ইন্ডিয়া তাঁকে কেরিয়ার চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন এটাও বলতে ভোলেননি বঙ্গ এক্সপ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+