Jay Shah: আইপিএলের নিয়মে রদবদলের আভাস জয়ের, উড়িয়ে দিলেন প্রাক্তনীদের লিগের সম্ভাবনা

Jay Shah: আইপিএলের মেগা নিলাম থেকে রিটেনশনের নিয়ম, ইমপ্যাক্ট প্লেয়ারের ভবিষ্যৎ-সহ নানা বিষয় নিয়ে বড় ইঙ্গিত দিলেন জয় শাহ। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে।

বিসিসিআই সচিব জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আইপিএল সংক্রান্ত নিয়ম জানিয়ে দেওয়া হবে।

Jay Shah

জয় শাহ বলেন, যে দলগুলি সঙ্ঘবদ্ধ তারা মেগা নিলাম চাইছে না। যে দলগুলির কম্বিনেশন এখনও সেট্লড নয়, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে খামতি মেটানোর দরকার আছে তারা মেগা নিলামের পক্ষে সওয়াল করছে। আমরা সব দলের সঙ্গে কথা বলেছি।

বিসিসিআই সচিব আরও বলেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের পাশাপাশি সংখ্যায় কম হলেও যারা মতামত জানিয়েছে সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রশাসক হিসেবে আমার কাছে ক্রিকেটই সবার উপরে। ধারাবাহিকতা ভালো। তেমনই কিছু রদবদল হলে সেটাও অনেকের কাছে আকর্ষণীয় হয়।

ফলে জয়ের কথাতেই স্পষ্ট আইপিএলের মেগা নিলাম চালু রাখবে বিসিসিআই। তবে রিটেনশন বা প্লেয়ার ধরে রাখার সর্বাধিক সংখ্যা সম্পর্কে কোনও আভাস দেননি বোর্ড সচিব। তিনি জানিয়েছেন, বল এখন বোর্ডের কোর্টে। ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে কিছুদিনের মধ্যেই সমস্ত নিয়ম জনসমক্ষে আনা হবে।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে অনেকেই সরব হয়েছেন। এটি আসন্ন আইপিএলে থাকবে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি বোর্ড সচিব। যদিও তিনি জানিয়েছেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে অলরাউন্ডারের ভূমিকা খর্ব যেমন হচ্ছে, তেমনই এই নিয়ম থাকায় ভারতের কোনও ক্রিকেটার নিজেকে মেলে ধরার সুযোগও পাচ্ছেন।

ভারত দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। তবে জিততে পারেনি একটিতেও। সাধারণত আইপিএলের পরেই হয় ফাইনাল। ফলে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে পর্যাপ্ত প্রস্তুতি না পাওয়ার কথা বলে থাকেন অনেক বিশেষজ্ঞ। ভারত যে দু-বার ফাইনাল খেলেছে, সেটাকেই ইতিবাচক দিক ধরছেন জয়। তিনি জানিয়েছেন, আইপিএল ফাইনাল ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মধ্যে ১৫ দিনের ব্যবধান থাকবে। ফলে জল্পনা আইপিএল এগিয়ে আনা হবে কিনা তা নিয়ে।

একটি দৈনিকের খবরকে ফেক নিউজ বলেও আখ্যায়িত করেছেন জয় শাহ। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা জয় শাহকে প্রস্তাব দিয়েছেন লেজেন্ডস প্রিমিয়ার লিগ আয়োজনের। বিভিন্ন বেসরকারি উদ্যোগে যেমন প্রাক্তনীদের টুর্নামেন্ট হয় সেটাই আইপিএলের ধাঁচে প্রথম কোনও বোর্ড আয়োজন করুক। জয় জানান, এমন কোনও প্রস্তাব আসেনি। প্রস্তাব এলেও কী করা হবে তা এখনই বলার জায়গা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+