Jasprit Bumrah's Love Story: ‘অহঙ্কারী’ সঞ্চালিকার সঙ্গে প্রেম , বিশ্বকাপেই শুরু বুমরাহের ভালোবাসার ইনিংস
একজন ভারতীয় ক্রিকেটের পেস বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য, অপরজন ক্রীড়া জগতের ব্রডকাস্টিংয়ের অন্যতম পরিচিত মুখ। জসপ্রীত বুমরাহ-সঞ্জনা গনেশন। পেশাগতভাবে দুই জনে ভিন্ন পৃথিবীর মানুষ, বুমরাহ এবং সঞ্জনাকে মিলিয়ে দেয় ক্রিকেটই। ক্রিকেট মাঠ থেকে সংসারের বাইশ গজে ইনিংস শুরু করেন টিম ইন্ডিয়ার পেসার এবং মহিলা সঞ্চালিকা।
ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনের সাথে তাহলে কীভাবে পরিচয় হয়েছিল বুমরাহের! কখন বা কীভাবে তাঁরা একে অপরকে করেছিলেন প্রেম নিবেদন!দুজনের প্রেমের গল্পও বেশ মজার। করোনার জন্য ছোট করে পারিবারিক বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করেছিলেন তাঁরা। সেই অজানা কাহিনিই তুলে ধরা এই প্রতিবেদনে।

প্রেমের সম্পর্ক শুরুর আগে থেকেই একে অপরকে চিনতেন ২ জনে। কিন্তু কথা বলেননি কেউই। পেশাগত কারণেই ক্রিকেটারদের সঙ্গে পরিচিত ছিলেন সঞ্জনা। বুমরাহ এবং সঞ্জনা একে অপরকে চিনেছিলেন বেশ কয়েক বছর আগে। তবে তাঁদের মধ্যে আলাপ হয় ২০১৯ সালে।
কীভাবে আলাপ হয়েছিল সঞ্জনার সঙ্গে? একটি সাক্ষাতকারে বুমরাহ বলেন, 'আমরা একে অপরকে চিনতাম বেশ কয়েক বছর আগে থেকেই। কিন্ত দুই জনেরই একই সমস্যা ছিল। কেই কারোর সঙ্গে কথা বলতাম না। আমি ভাবতাম ও অহঙ্কারী, আবার সঞ্জনা আমাকে অহঙ্কারী ভাবত। ফলে কথা বলা শুরু করা যায়নি।'
একইসঙ্গে বুমরাহ উল্লেখ করেছেন, '২০১৯ সালের বিশ্বকাপে আমাদের মধ্যে প্রথম কথা হয়। ও ইংল্যান্ডে গিয়েছিল টুর্নামেন্ট কভার করতে। প্রথমে আমরা বন্ধু হিসাবেই কথা বলতে শুরু করি।' ২০১৯ বিশ্বকাপের সময় বিভিন্ন অনুষ্টানের উপস্থাপক হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন সঞ্জনা।

তবে সুন্দরী সঞ্চালিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বেশিদিন থাকেনি। অচিরেই তাতে মিশেছিল ভালোবাসা। দুই তারকার প্রেমের কাহিনি একটা সময় ছিল ভারতীয় ক্রিকেট এবং বিনোদন জগতের হট টপিক।২০২১ সালের মার্চে বিয়ে করেন বুমরাহ-সঞ্জনা।
২০১২ সালে স্প্লিটসভিলা ৭-এর প্রতিযোগী হিসেবে প্রথম সবার নজরে আসেন সঞ্জনা। তবে চোট পাওয়ায় তিনি এই প্রতিযোগিতায় বেশিদূর এগোতে পারেননি। কিন্তু তাতেও উথ্থান আটকায়নি তাঁর। সঞ্চালিকা হিসাবে কেরিয়ার শুরু করেন।

কেকেআরকে কেন্দ্র করে তৈরি হওয়া শো দ্য নাইট ক্লাবের সঞ্চালক ছিলেন সঞ্জনা। কেকেআর ভক্তদের পাশাপাশি শাহরুখ খানের অভিনয়ও করেছেন তিনির মাঠে তিনি নিরপেক্ষ উপস্থাপক ঠিকই। তবে ব্যক্তিগতভাবে কেকেআরকেই সমর্থন করেন সঞ্জনা গণেশন। তবে বুমরাহকে বিয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সকেও সমর্থন করেন তিনি।












Click it and Unblock the Notifications