AUS vs IND: মেলবোর্নে ম্যাচের আগেই নয়া রেকর্ড বুমরাহের, অশ্বিনের নজির স্পর্শ করলেন ভারতীয় তারকা পেসার
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় বোলিংয়ের মূল ভরসার নাম জসপ্রীত বুমরাহ। তিনিই ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। এবার মেলবোর্নে বল হাতে নামার আগেই ইতিহাস সৃষ্টি করলেন জসপ্রীত বুমরাহ।
বর্তমান সময়ে বুমরাহ শুধু ভারতীয় বোলিং আক্রমণের কাণ্ডারীই নন, একইসঙ্গে বিশ্বের ১ নম্বর বোলার। আইসিসির ক্রম তালিকায় ১ নম্বর স্থান ধরে রেখেছেন বুমরাহ। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে বুমরাহ আরও একটি অনন্য রেকর্ড গড়লেন। প্রথম ভারতীয় পেসার হিসেবে ৯০০ রেটিং পেলেন বুমরাহ। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই কীর্তির অধিকারী হলেন।

বর্তমানে বুমরাহ টেস্টের ক্রম তালিকায় বোলারদের মধ্যে ১ নম্বরে আছেন। তাঁর বর্তমান রেটিং ৯০৪। এটাই তাঁ কেরিয়ারে সর্বোচ্চ রেটিং। এর আগে ৮৮৩ রেটিং ছিল বুমরাহের। এরপর এক ধাপে অনেকটাই রেটিং বৃদ্ধি পেল বুমরাহের। তিনি ৯০০ রেটিং টপকে গেলেন। চলতি বছরে বুমরাহ এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬২।
Highest Ever Ratings for India in ICC Test Bowling Rankings History:
— Tanuj Singh (@ImTanujSingh) December 25, 2024
Jasprit Bumrah - 904*
Ravi Ashwin - 904
Ravindra Jadeja - 899
- Bumrah now Joint Most for India in the History...!!!! 🐐🙇 pic.twitter.com/ygCbbg0pGy
এর আগে অশ্বিন ছারাও আরও একজন ভারতীয় টেস্টে আইসিসির ৯০০ রেটিং পেয়েছিলেন। তিনি বিরাট কোহলি। তিনি সর্বোচ্চ ৯৩৭ রেটিং পেয়েছিলেন। এটাই কোনও ভারতীয়ের আইসিসির থেকে প্রাপ্ত সর্বোচ্চ রেটিং। বর্তমানে বুমরাহের রেটিং ৯০৪। এখনও চলতি সিরিজের দুটি টেস্ট ম্যাচ বাকি আছে। ফলে বিরাটের রেটিং টপকে যেতেও পারেন বুমরাহ।
উল্লেখ্য আইসিসির ক্রম তালিকায় ১ নম্বর স্থান শুধু ধরেই রাখেননি বুমরাহ একইসঙ্গে দুই নম্বরে থাকা রাবাদার সঙ্গে ৪৮ পয়েন্টের পাথর্ক্যও করে নিয়েছেন। দুই নম্বরে থাকা প্রোটিয়া পেসারের রেটিং ৮৫৬। এর আগে পারথে বুমরাহের নেতৃত্বে জয় পেয়েছে ভারত।












Click it and Unblock the Notifications