IPL: ঋদ্ধিই সেরা উইকেটরক্ষক, বঙ্গ তারকাকে বিরাট সার্টিফিকেট হার্দিক পান্ডিয়ার
বরাবরই তিনি নীরব যোদ্ধা। ব্যাক্তিগত রেকর্ড বা লাভ ক্ষতির হিসেব নিকেষ করে কোনও দিনই খেলেন না। দলের দেওয়া দায়িত্বই পালন করেন ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে দাস্তানা হাতে নিজের প্রতিভার পরিচয় আগেই দিয়েছেন।
জাতীয় দলে ব্রাত্য হলেও, আইপিএলে গুজরাতের হয়েই পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলার পাপালি। শুক্রবারও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। দুরন্ত কিপিংতো আছেই, সঙ্গে ব্যাট হাতে রান করে দলের জয়কে সুনিশ্চিত করলেন ঋদ্ধি। আর ম্যাচ শেষে অধিনায়ক হার্দিকের বিরাট সার্টিফিকেটও পেলেন পাপালি।

এরসঙ্গে পান্ডিয়া যোগ করেন, 'অনেক মানুষই মনে করে, উইকেটকিপিংটা কোনও বিষয়ই নয়। কিন্তু এই কাজটা আলাদা মান যোগ করে। ঋদ্ধি ওর কাজটা সূক্ষ্ম ভাবে করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
"I feel Wriddhi is one of the best keepers, not easy to pick Rashid and Noor with their speed."
— Gujarat Titans (@gujarat_titans) May 5, 2023
- Hardik Pandya#RRvGT | #AavaDe | #TATAIPL 2023 pic.twitter.com/mDqzUVU4w9
শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে গুজরাত টাইটান্সকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতীয় দল থেকে দূরে চলে যাওয়া ঋদ্ধিমান আইপিএলের সব ম্যাচেই প্রমাণ করে চলেছেন, তিনি ফুরিয়ে যাননি।

দুয়ারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ঋষভ পন্থ খেলতে পারবেন না। চলতি আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। শুক্রবার লোকেশ রাহুল নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না। এ বার কি ঋদ্ধিমান সাহাকে ফেরানো নিয়ে কিছু ভাববে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক?

-
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য












Click it and Unblock the Notifications