IPL:দিল্লি হায়দরাবাদ ম্যাচে গ্যালারিতে অশান্তি, হাতাহাতিতে জড়ালেন দুই দলের সমর্থকরা
দিল্লি হায়দরাবাদ ম্যাচে অশান্ত গ্যালারি। হাতাহাতিতে জড়ালেন দুই দলের সমর্থকরা। বেনজির বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লির হারের পরই স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে অশান্তি শুরু হয় দুই দলের সমর্থকদের মধ্যে। এর ফলে আতঙ্ক ছড়ায় গ্যালারির অন্যান্য অংশেও।
শনিবার রাতে নয়াদিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টানটান এই উত্তোজনের ম্যাচে শেষপর্যন্ত ৯ রানেই হারতে হয় দিল্লিকে। ম্যাচের টেনশনের গড়ায় গ্যালারিতেও। প্রথমে দুই দলের সমর্থকদের মধ্যে ম্যাচ চলাকালীনই উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল।

কিন্তু ম্যাচ শেষ হতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে দুই দলের সমর্থকদের মধ্যে মারপিটের ছবি। যদিও স্টেডিয়ামের মধ্যে থাকা নিরাপত্তা কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
ফুটবল মাঠের গ্যালারিতে দুই দলের সমর্থকদের উত্তেজনার ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু ক্রিকেট মাঠে সাধারণত এই ঘটনা ঘটে না। বিশেষ করে আইপিএলের মতো খেলায়। কিন্ত শনিবার রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এমনই নজির বিহীন ঘটনার সাক্ষী থাকল।

@gharkekalesh pic.twitter.com/QmnDyYgUvY
— Arhant Shelby (@Arhantt_pvt) April 29, 2023
প্রতিপক্ষের ডেরায় এসে দিল্লিকে হারিয়ে বদলা নিল হায়দরাবাদ। কয়েকদিন আগেই প্রথম পর্বের ম্যাচে হারতে হয়েছিল কমলা বাহিনীকে। এই ম্যাচে জয় পেয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল হায়দরাবাদ।
ঘরের মাঠে হেরে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস।

এবারের আইপিএল-এর শুরু থেকেই ভালো পারফরম্যান্স করতে পারছে না ডেভিড ওয়ার্নারের দল। প্রথম ৫ ম্যাচই হারের পর কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয় পায় দিল্লি। কিন্তু শনিবার ফের হার পয়েন্ট তালিকায় তলানিতেই থাকল দিল্লি। সেই সঙ্গে দাদার দলের প্লে অফে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়েই গেল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications