IPL: ফাইনালে হারের পর মানসিক অবসাদে মোহিত, গাভাসকরের নিশানায় পাণ্ডিয়া
আইপিএলের মঞ্চে দুরন্তভাবেই প্রত্যাবর্তন করেছেন। দলকে কঠিন পরিস্থিতিতে জিতিয়েছেন মোহিত শর্মা। কিন্তু তিনি সিএসকের বিরুদ্ধে ফাইনালে নায়ক হতে পারলেন না। সদ্য শেষ হওয়া আইপিএলের মঞ্চে দারুণ কামব্যাক করেছেন মোহিত তা ঠিক। কিন্তু ফাইনাল ম্যাচে ট্র্যাজিক হিরো হিসাবেই থাকতে হল গুজরাত দলের পেসারকে।
জেতার জন্য সিএসকের শেষ দু' বলে দরকার ছিল ১০ রান। পঞ্চম বলে ছক্কা মারেন জাদেজা। শেষ বলে জেতার জন্য প্রযোজন ছিল চার। জাদেজা বাউন্ডারি মেরে জয় এনে দেন। নায়ক হয়েই মাঠ ছাড়লেন জাড্ডু। আর একরাশ হতাশা গ্রাস করেছে মোহিতকে। সদ্য এক সাক্ষাত্কারে মোহিত জানিয়েছেন, চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ার পর তাঁর মনের অবস্থা কেমন ছিল?

ফাইনাল ম্যাচের পর নিজের মনের অবস্থা সম্পর্কে মোহিত বলেন, "কিছুতেই ঘুম আসেনি। বার বার ভাবছিলাম, কী করতে পারলে ম্যাচটা জিততে পারতাম? কোন বল দিলে ভাল হত সেটাও ভাবছিলাম। মানসিকভাবে খুব অশান্ত হয়ে উঠছিলাম। মনে হচ্ছে কোথাও কিছু একটা যেন হারিয়ে ফেলেছি। চেষ্টা করছি সময়টা দ্রুত পেরোতে।"
ম্যাচের শেষে মোহিতকে কাঁদতে দেখা গিয়েছে। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৩ রান। এরকম পরিস্থিতিতে অতীতেও বল করেছেন। ম্যাচও জিতিয়েছেন। কিন্তু ফাইনালে করতে পারলেন না। নেটেও এই ধরনের পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেছেন। নেটে প্রস্তুতির সুবাদেই আত্মবিশ্বাসী ছিলেন মোহিত। বল করার আগে মোহিত কোনও রকম দ্বন্দ্বে ভোগেননি। কী করবেন সেটা স্পষ্ট ধারণা ছিল।
এই প্রসঙ্গে গুজরাত দলের পেসার বলেন , 'কী করতে চাই সেই সম্পর্কে মনে পরিষ্কার ধারণা ছিল। এই ধরনের পরিস্থিতিতে আগে অনেক বার অনুশীলন করেছি। তাই ইয়র্কার দেওয়া নিয়ে কোনও সন্দেহ আমার মধ্যে ছিল না। শুধু নিজের দক্ষতার উপরে ভরসা রেখেছিলাম।’

প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকর বলেছেন, 'শেষ ওভারে প্রথম তিনটি বল দারুনভাবেই করেছিল মোহিত। কিন্তু হঠাত করেই তাঁর জন্য জল পাঠানো হয় এবং পাণ্ডিয়া তাঁকে কিছু বলে। একজন বোলার যখন ছন্দে থাকে তখন তাঁকে বাইরে থেকে কোনও কিছু বলা উচিত নয়। একটা দুরত্ব বজায় রেখে তাঁকে উজ্জীবিত করা দরকার। কথা বলার পরই ছন্দ হারিয়ে ফেলে মোহিত।'

-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications