IPL Stats: পাওয়ারপ্লেতে সর্বাধিক রানের রেকর্ড রায়নার! দ্রুততম অর্ধশতরান যশস্বীর, বেশি হাফ সেঞ্চুরি হেডের
IPL Stats: আইপিএলে পাওয়ারপ্লে-তে বড় রান তুলে ফেললে জেতার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। গত বছরের আইপিএলে প্রচুর হাই স্কোরিং ম্যাচ হয়েছে।
তবে ২০১৪ সালে সুরেশ রায়না যে রেকর্ড গড়েছিলেন তা এতদিন অবধি কেউ ভাঙতে পারেননি। পাওয়ারপ্লেতে দ্রুততম অর্ধশতরানের রায়নার রেকর্ডটি ২০২৩ সালে ভাঙেন যশস্বী জয়সওয়াল।

কোনও আইপিএল ম্যাচে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে সুরেশ রায়নার। ২০১৪ সালের ৩০ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রায়না কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনে নেমেছিলেন।
সেই ম্যাচে ১২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে রায়না করেন ২৫ বলে ৮৭। পাওয়ারপ্লেতে সিএসকের স্কোর ছিল ২ উইকেটে ১০০। রায়না ১৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। ২০১৭ সাল অবধি সেটিই ছিল আইপিএল পাওয়ারপ্লেতে দ্রুততম অর্ধশতরানের নজির। রায়না আউট হন সপ্তম ওভারের প্রথম বলে।
গত বছরের আইপিএলে অল্পের জন্য রায়নার রেকর্ড ভাঙতে পারেননি ট্রাভিস হেড। দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে হেড করেন ৩২ বলে ৮৯। ১৬ বলেই হাফ সেঞ্চুরি করে রায়না ও ঈশান কিষাণের কীর্তি ছুঁয়েছিলেন হেড। তবে পাওয়ারপ্লেতে তিনি ২৬ বলে ৮৪ রানের বেশি করতে না পারায় অক্ষত থাকে রায়নার রেকর্ড।
গত বছরের আইপিএলেই ২৭ এপ্রিল দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বিধ্বংসী ছন্দে ছিলেন। তিনি পাওয়ারপ্লেতে ২৪ বল খেলে করেন ৭৮ রান। ওই ম্যাচে তিনি করেছিলেন ২৭ বলে ৮৪। তিনি অর্ধশতরান করেন ১৫ বলে। ৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে।
২০০৯ সালে সেঞ্চুরিয়নে আইপিএলের প্রথম সেমিফাইনালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ডেকান চার্জার্স অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ৩৫ বলে ৮৫ করেছিলেন। ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ওই ম্যাচে গিলক্রিস্ট পাওয়ারপ্লেতে ২৫ বলে ৭৪ রান করেছিলেন।
গত বছরের আইপিএলে বেঙ্গালুরুতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি পাওয়ারপ্লেতে ২৩ বল খেলে ৬৪ রান করেছিলেন। দু প্লেসি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ১৮ বল খেলে।
২০২১ সালে আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ পাওয়ারপ্লেতে ২২ বল খেলে ৬৩ রান করেন। সেই ম্যাচে তিনি করেছিলেন ৩২ বলে ৮৪। ঈশাণ কিষাণও ১৬ বলেই অর্ধশতরান পূর্ণ করেছিলেন।
২০২৩ সালে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল ৪৭ বলে ম্যাচ জেতানো ৯৮ করে অপরাজিত ছিলেন। ওই ম্যাচে তিনি অর্ধশতরান করেছিলেন ১৩ বলে। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। যা পাওয়ারপ্লেতে দ্রুততম অর্ধশতরান। জয়সওয়াল পাওয়ারপ্লেতে ২৩ বলে করেছিলেন ৬২ রান।
২০১৭ সালে হায়দরাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার পাওয়ারপ্লেতে ২৫ বলে ৬২ রান করেছিলেন। হাফ সেঞ্চুরি এসেছিল ২০ বল খেলে। গত বছরই ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের ফিল সল্ট পাওয়ারপ্লেতে ২৮ বলে ৬০ রান করেন।
২০২২ সালে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের মঈন আলি তিনে নেমে ৫৭ বলে ৯৩ করেছিলেন। হাফ সেঞ্চুরি এসেছিল ১৯ বলে। মঈন পাওয়ারপ্লেতে ২১ বলে করেছিলেন ৫৯ রান। এ ছাড়াও পাওয়ারপ্লেতে ৫৯ রান করার নজির রয়েছে জনি বেয়ারস্টো, ট্রাভিস হেড, সনৎ জয়সূর্য, ডেভিড ওয়ার্নার। পাওয়ারপ্লেতে ১৮ বলে ৫৮ রানও করেছেন ট্রাভিস হেড।
২০১৭ সালে আরসিবির বিরুদ্ধে কেকেআরের হয়ে পাওয়ারপ্লেতে অর্ধশতরান করেছিলেন সুনীল নারিন। বেঙ্গালুরুতে। ১৫ বলে। সেই ম্যাচে তিনি করেছিলেন ১৭ বলে ৫৪।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications