IPL Stats: আইপিএলে ডেথ ওভারে সর্বাধিক স্ট্রাইক রেট এবিডির! পন্থ এগিয়ে কোহলি, রাসেলের চেয়েও
IPL Stats: টি২০ ক্রিকেটে ১৬ থেকে ২০- এই পাঁচটি ওভারকে বলা হয় ডেথ ওভার। এই সময় ধুন্ধুমার ব্যাটিং করে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টায় থাকেন ব্যাটাররা।
আইপিএলে ডেথ ওভারে অন্তত ২৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে সর্বাধিক স্ট্রাইক রেট এবি ডি ভিলিয়ার্সের। তাঁর সঙ্গেই শেষ পাঁচ ওভারে দুশোর বেশি স্ট্রাইক রেট রয়েছে আরও তিনজনের। তাঁদের মধ্যে দুজন ভারতীয়।

আইপিএলে ডেথ ওভারে ৭৫টি ইনিংসে এবিডির স্ট্রাইক রেট ২৩২.৫৬। ডট বল ১৩৩টি। চার মেরেছেন ১০৬টি। ছয় ১১২টি। ৬১১টি বল খেলে ১৪২১ রান করেছেন, গড় ৪০.৬০। ১ রান নিয়েছেন ১৯৮টি, ২ রান ৫৯ বার, তিন রান তিনবার।
ডেথ ওভারে সর্বাধিক স্ট্রাইক রেট থাকা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে ঋষভ পন্থ। ভারতীয়দের মধ্যে তিনি শীর্ষে। পন্থ ডেথ ওভারে ৪৫টি ইনিংসে ৩০২ বলে ৬২৬ রান করেছেন। স্ট্রাইক রেট ২০৭.২৮। চার মেরেছেন ৫৬টি, ছয় ৪৪টি। ১ রান নিয়েছেন ৮৯ বার, ২ রান ২৩ বার, তিন রান ১ বার। গড় ২১.৫৮। ডট বল ৮৯টি।
পন্থের পরেই রয়েছেন আন্দ্রে রাসেল। কেকেআরের নির্ভরযোগ্য অলরাউন্ডারের ডেথ ওভারে স্ট্রাইক রেট ২০৩.৬৩। রাসেল ৬৩টি ইনিংসে ৫২৩ বল খেলে ১০৬৫ রান করেছেন। গড় ২৪.৭৬। ১ রান নিয়েছেন ১৪৯টি, ২ রান ২৩ বার, চার মেরেছেন ৭৮টি, ছয় ৯৩টি। ডট বলের সংখ্যা ১৮০।
বিরাট কোহলি ৬৯টি ইনিংসে ডেথ ওভারে ব্যাটিং করেছেন। ৫৪৭টি বলে ১০৯৯ রান রয়েছে। ডট বল ১১৭। স্ট্রাইক রেট ২০০.৯১। ২০৪ বার ১ রান, ২ রান ৭৪ বার, তিনবার তিন রান নিয়েছেন। চার মেরেছেন ৭৮টি, ছয় ৭১টি। গড় ২৬.৮০।
ডেথ ওভারে সেরা স্ট্রাইক রেটের তালিকার পাঁচে শিমরন হেটমায়ার। তিনি ৪৬টি ইনিংসে ৩৪৪ বলে ৬৮০ রান করেছেন। ডট বল ৯৩টি। স্ট্রাইক রেট ১৯৭.৬৭। ১ রান নিয়েছেন ১২০ বার, ২ রান ৩৬ বার, চার মেরেছেন ৪১টি, ছয় ৫৪টি। গড় ৩২.৩৮।
আইপিএলে ডেথ ওভারে রোহিত শর্মা ৭৫টি ইনিংসে ৫৯৮ বল খেলে ১১৭৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৯৬.৬৫। ডট বল ১৫১টি। ৯৪টি চার, ৭৯টি ছয় মেরেছেন। আইপিএলের ডেথ ওভারে স্ট্রাইক রেটের নিরিখে রোহিতের পরেই রয়েছেন সঞ্জু স্যামসন (১৯৪.৬৬), সূর্যকুমার যাদব (১৯১.৮২)।
আইপিএলের ডেথ ওভারে মহেন্দ্র সিং ধোনি ১৭২ ইনিংসে ১৪৭৪টি বল খেলেছেন। রান করেছেন ২৭৮৬। স্ট্রাইক রেট ১৮৯। ২১১টি চার ও ১৭৫টি ছয় মেরেছেন। গড় ৩৫.২৬। ডট বল ৩৮৩টি। ডোয়েন ব্র্যাভোর ডেথ ওভারে স্ট্রাইক রেট ১৮৭.৩৫, দীনেশ কার্তিকের ১৮৬.৯৭।
আইপিএলে শেষ পাঁচ ওভারে লোকেশ রাহুলের স্ট্রাইক রেট ১৮৫.৪৪, হার্দিক পাণ্ডিয়ার ১৮৩.৯৮। কায়রন পোলার্ডের ১৮১.৫০ ও জেপি ডুমিনির ১৮০.২৫।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications