IPL 2025: দীপাবলির সন্ধ্যায় বিনামূ‌ল্যে দেখুন আইপিএলের মেগা শো, নতুন লুকে ঝড় তুললেন ধোনি

২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম নিয়ে পারদ চড়ছে। দীপাবলির সন্ধ্যায় পরিস্কার হয়ে যাবে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখছে। আইপিএলে রিটেনশন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তবে আইপিএল ভক্তদের জন্য সুখবর।

আগামী ৩১ অক্টোবর বিকেল বেলাতেই ক্রিকেটপ্রেমীরা জেনে যাবেন কোন দল কো‌ন কোন ক্রিকেটারদের ধরে রাখছে। সেইদিন বিকেল ৫টা পর্যন্ত ডেডলাইন আছে। আগামী ৩১ অক্টোবর বিকেল ৪.৩০ থেকে আইপিএল নিয়ে একটি বিশেষ শো আয়োজন করেছে সম্প্রচারকারী সংস্থা। সেই শো-তেই ঘোষণা হবে কোন দল কাদের ধরেছে। জিও সিনেমাতে এই শো সম্পূর্ণ ফ্রি-তে দেখানো হবে।

চলতি মাসের শেষেই আগামী মরশুমের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা করতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগু‌লিকে। হাতে মাত্র কয়েকদিন মাত্র সময় বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটারদের ধরে রাখার জন্য আইপিএলের দলগুলি ১৮, ১৪ এবং ১১ কোটি টাকা খরচ করতে পারবে। তবে দেশীয় ক্রিকেটারদের অবশ্য চার কোটি টাকাতেও ধরে রাখা যাবে।

নির্ধারিত টাকার থেকেও বেশি টাকা দিয়েও দেশীয় ক্রিকেটার ধরে রাখা যাবে। সে ক্ষেত্রে নিলামে অর্থের পরিমাণ কমবে দলগুলির। এই প্রেক্ষাপটে ঋষভ পন্থ বা শ্রেয়স আইয়ারদের ধরে রাখার ক্ষেত্রে সমস্যায় পড়েছে দলগুলি। একটি সর্বভারতীয় ইংরেজি সাংবাদ মাধ্যমের খবর অনুসারে, পন্থকে যে টাকার প্রস্তাব দিয়েছে দিল্লি তাতে সন্তুষ্ট নন পন্থ। অন্যদিকে শ্রেয়সকে নিতে অন্য দলগুলি বড় অঙ্কের টাকা প্রস্তাব দিয়েছে। ফলে সমস্যায় পড়ছে কেকেআর।

এগিয়ে আসছে সময়সীমা। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিতে হবে। সব দলই এখন তাদের ঘর গুছিয়ে নিচ্ছে। সবার মজর ধোনির দিকে। ৪৩-র ধোনি কিন্তু মাঠের বাইরে দর্শনেই ঝড় তুল‌লেন।


ধোনিকে সম্প্রতি তার ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে একটি নীল শার্ট এবং সাদা প্যান্ট পরনে ছিল, ধোনির লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ধোনি কী আগামী মরশুমে আইপিলে খেলবেন?

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আগামী ২৯ বা ৩০ অক্টোবর সিএসকে দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ধোনি। সেই বৈঠকেই ধোনি নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+