IPL: রোহিতদের বাজি সূর্যকুমার-গ্রিন, টিম গেমই বড় অস্ত্র লখনউয়ের

বুধবার সন্ধ্যায় চিপকের মাঠে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ী দল ফাইনালের দিকে এক পা এগোবে। আর হারলে নেই কোনো দ্বিতীয় সুযোগ। খালি হাতেই শেষ করতে হবে মরসুম। ক্রুণাল পাণ্ডিয়া বনাম রোহিত শর্মার দ্বৈরথ। একদিকে ডি কক-স্টইনিস-পুরাণ অন্যদিকে ঈশান কিষান-গ্রিন-সূর্যকুমার যাদব দুই দলেই তারকার ছড়াছড়ি। ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা আছে একাধিক ক্রিকেটারেরই।

গত মরসুমে প্লে-অফের বাধা টপকালেও এই এলিমিনেটর ম্যাচে হেরেই যাত্রা শেষ হয়েছিলো লখনউ। এবার ফাইনালের পথে আরও একধাপ এগোনোই লক্ষ্য গৌতম গম্ভীরের দলের। এই মরসুমে রান তাড়া করে সেরা দল মুম্বই ইন্ডিয়ান্সই। অন্যদিকে, হাতে রানের পুঁজি নিয়ে তা দিয়ে বিপক্ষকে ঘায়েল করাই লখনউয়ের সেরা কৌশল। ফলে রণকৌশলের দিক থেকেও অত্যন্ত আর্কষণীয় হয়ে উঠতে চলেছে এই ম্যাচ।

1

এই ম্যাচে লখনউ ওপেনিং-এ ক্যুইন্টন ডি ককের সঙ্গী করে হবেন সেদিকে নজর থাকবে। মিডল অর্ডারে বড় রান করার দায়িত্ব ন্যস্ত থাকবে মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ এবং ক্রুণালের ওপর। মিডল ওর্ডারে বড় ভরসা নিকোলাস পুরাণ। শেষ কয়েকটি ম্যাচে তাঁরই সৌজন্যে স্কোরবোর্ডে বড় রান তুলতে পেরেছে নবাবের শহরের দল। মুম্বইয়ের বিরুদ্ধেও পুরাণের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে লখনউ শিবিরকে।

3

চিপক স্টেডিয়ামে স্পিন কার্যকরী ভূমিকা নিতে পারে। সেক্ষেত্রে রবি বিষ্ণোই, অমিত মিশ্র এবং ক্রুণাল পান্ডিয়ার সাথে খেলতে পারেন কৃষ্ণাপ্পা গৌতমও।
তবে টিম গেমে নজর কেড়েছে লখনউ। কোনও ম্যাচে মার্কাস স্টইনিস, কখনও বা মহসিন খান, আবার কখনও নিকোলাস পুরাণ। কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়েছেন। এলিমিনেটরে টিম গেমই বড় অস্ত্র ক্রুনাল পান্ডিয়ার কাছে।

2

এবার আসা যাক মুম্বই শিবিরে। ভারত অধিনায়ক রোহিত শর্মা ওপেন করতে নামেন। তবে চলতি মরসুমে ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি তিনি। তবে মুম্বই দলের মিডল ওর্ডার সব থেকে শক্তিশালী। সূর্যকুমার যাদব এবং ক্যামেরন গ্রিন রয়েছে এই দলে।

এই দুই ব্যাটসম্যানের মধ্যে একজন ক্রিজে টিকে গেলে বড় রান নিয়ে বা রান তাড়া করা নিয়ে ভাবতে হবে না মুম্বইকে। গ্রুপ লিগের শেষ ম্যাচে শতরান করে দুরন্ত ছন্দে আছেন গ্রিন। ব্যাটে নেহাল ওয়াধেরা বা বলে আকাশ মাধওয়ালের মতো তরুণ ভরসা দিচ্ছেন মুম্বইকে।


তবে মুম্বইয়ের বোলিং বিভাগ বেশ দুর্বল। বুমরাহ-আর্চারের অনুপস্থিতি ভোগাচ্ছে দলকে। পেস অ্যাটাক শক্তিশালী নয়। চিপকের পিচে পীযূষ চাওলা ট্রাম্প কার্ড হতে পারেন রোহিতের।
এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জিতেছে লখনউ। তবে এবার অন্য গ্রুপে থাকায় একবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে হয়েছিল লখনউকে। ঘরের মাঠে সেই ম্যাচে ৫ রানে জেতে লখনউ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+