IPL: বিরাট-গম্ভীর বিতর্ক! জরিমানার টাকা কে দেবে? জেনে নিন আইপিএলের নিয়ম
গম্ভীর-কোহলি বিরাট বিতর্কে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট। কয়েকদিন কেটে যাওয়ার পরও এই ঘটনার রেশ কিছুতেই কমছে না। গত সোমাবার লখনউ-আরসিবি ম্যাচ শেষে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। একই শাস্তি পান কোহলিও। আরসিবি ব্যাটসম্যানের ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যায় এই ঘটনায়।
টাকার অঙ্কে হিসেব করলে বিরাট কোহলিকে জরিমানা দিতে হবে ১.৭ কোটি টাকা, আর গৌতম গম্ভীরের অঙ্ক ২৫ লক্ষ টাকা। এবার প্রশ্ন এই জরিমানার কে দেবেন? এখানেই উঠে আসছে আরও একটি তথ্য।

কোহলির বেতনের ১৫ কোটি টাকার থেকে একটি পয়সাও কোনওভাবে কাটা যাবে না। মাঠে তারকা ক্রিকেটার যতই দোষ করুন, তাঁর শাস্তির মাশুল দিতে হবে দলকেই। আরসিবি দলের এক কর্তা জানিয়েছেন, 'ক্রিকেটাররা মাঠে সব কিছু উজাড় করে দেন। আমরা তাঁদের সম্মান করি। তাই বেতন থেকে কোনও টাকা কাটা হয় না।'

সোমবারের ঘটনার পর আইপিএল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২১-এর লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন।
এরপর দুই তারকার বিতর্কিত কথাবার্তাও সংবাদ সংস্থা সূত্রে প্রকাশিত হয়। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, প্রথমে গম্ভীর কোহলিকে বলেন 'কী বলছো বলো'। পাল্টা উত্তর দিয়ে বিরাট বলেন, 'আমি তোমাকে কিছুই বলিনি, তুমি বিষয়টার মধ্যে ঢুকছো কেন?'।

এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।মুখ খুলেছেন গাভাসকর, শাস্ত্রী, হরভজননের মতো প্রাক্তনীরা।












Click it and Unblock the Notifications