IPL: লিটন অতীত, নাইটদের সংসারে বিশ্বকাপ জয়ী তারকা
বৃহস্পতিবারের সকালেই বিরাট বদল কেকেআর দলে। লিটন দাসের পরিবর্ত বেছে নিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর এখানেই চমক। কেকেআর সংসারে নতুন সদস্য হলেন জনসন চার্লস। আন্তজার্তিক টি টোয়েন্টি ক্রিকেটে পরিচিত মুখ জেসন। বায়োডাটাও বেশ আর্কষণীয় ক্যারিবিয়ান এই ক্রিকেটারের।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি ম্যাচ খেলে ৯৭১ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন চার্লস। এ ছাড়াও তিনি খেলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার অভিজ্ঞতা আছে এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের। সব মিলিয়ে ২২৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৫ হাজার ৬০০ রান।ক্যারিবিয়ান কিপার-ব্যাটার জনসন চার্লসের আন্তর্জাতিক অভিজ্ঞতাও যথেষ্ট।

আন্তজার্তিক আঙিনায় চার্লস পরিচিত মুখ । বিধ্বংসী ওপেনার হিসাবে সুনাম রয়েছে তাঁর। এক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে টি-টোয়েন্টিতে মাত্র ৩৯ বলে শতরান করে ক্রিস গেলের রেকর্ড ভেঙেছেন তিনি। চার্লস আসায় কেকেআরের ব্যাটিং লাইনআপ আরও কিছুটা শক্তিশালী হল।
২০১২ সালে আন্তজার্তিক ক্রিকেটে অভিষেক হয় জনসনের। চলতি বছরেই ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেন চার্লস। বিশ্বকাপের মঞ্চে ক্রিস গেইলে সঙ্গে ওপেন করতে নামতেন ক্যারবিয়ান এই ব্যাটসম্যান। শুধু টি টোয়েন্টি ক্রিকেটেই নয় একইসঙ্গে একদিনের ক্রিকেটেও ব্যাট হাতে নজর কেড়েছেন চার্লস। ২০১২-১৩ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফরে ওডিআই ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন চার্লস।

এরপরই পারিবারিক কারনে দেশে ফিরে যান বাংলাদেশের এই ব্যাটসম্যান। তাঁকে ১৪ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু তার আগেই এবারের মতো আইপিএলে লিটন অধ্যায়ের পরিসমাপ্তি হল।

লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে খুব একটা ভালো জায়গায় নেই কেকেআর। সরু সুতোর উপর ঝুলছে কলকাতার ভাগ্য। কেকেআর নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে নাইট বাহিনী।












Click it and Unblock the Notifications