ipl: গিল-মিলারের ব্যাটে ভর করে রাজস্থানকে ১৭৮ রানের টার্গেট দিল গুজরাত

আজ মোতেরার মহারনে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে উইকেট ৭ হারিয়ে ১৭৭ রান তুলল গুজরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করলেন ডেভিড মিলার।

টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসং।শুরুতেই ধাক্কা খায় গুজরাত টাইন্টান্স।গতবার ফাইনাল ম্যাচে এই দলের কাছেই হারতে হয়েছিল রাজস্থানকে। সেই হারের দগদগে স্মৃতি নিয়েই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নেমেছিল সঞ্জু স্যামসং, বাটলারারা।

গিল

চার রান করেই ট্রেন্ট বোল্টের বলে আউট হন ঋদ্ধিমান সাহা। এবারের আইপিএলে বঙ্গ তারকার ব্যাট থেকে বড় রান আসছে না। রবিবার ব্যতিক্রম হল না রাজস্থানের বিরুদ্ধে ম্যাচেও।

এরপর গুজরাত ব্যাটিংয়ের হাল ধরেন সাই সুদর্শন এবং শুভমান গিল। কিন্তু এই পার্টনারশিপেও খুব একটা বড় রান উঠল না। ভালো শুরু করেও ২০ রান করে রান আউট হলেন সাই। দলের রান রেটকে বাড়াতে এবং আসরে নামেন অধিনায়ক হাির্দক পান্ডিয়া। তার সঙ্গে শুভমান জুটি গড়ে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

raj

তবে বড় রান করতে পারলেন না অধিনায়ক হার্দিক। ১৯ বলে ২৮ রান করে চাহালের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেলন পান্ডিয়া। এরপর ব্যাট করতে নামেন ডেভিড মিলার। কিলার মিলার বলেই পরিচিত এই ক্রিকেটার। কিন্তু রবিবার তাকে খুব একটা ধংস্বাত্বক হতে দিলেন না রাজস্থান বোলাররা।তবে ৩০ বলে ৪৬ রান করলেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।

গুজরাত

তবে অর্ধশতরানের কাছে গিয়েও তা অধরাই থাকল শুভমান গিলের। ব্যক্তিগত ৪৫ রানেই সন্দীপ শর্মার বলে বাটলারের হাত ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন গিল। বহু বড় ব্যাটসম্যানের ঘাতক হওয়া সন্দীপ শর্মা এই ম্যাচেও গুরুত্বুপূর্ণ উইকেট নিলেন। তবে এদিন চমক দেখালেন অভিনব মনোহর। ১২ বলে ২৭ রান করে কার্যকরী ইনিংস খেলে জাম্বার বলে আউট হলেন। তবে তার ব্যাটেই রানের গতি বাড়ল গুজরাতের।

রাজস্থানের হয়ে দুটি উইকেট পেলেন সন্দীপ শর্মা একটি করে উইকেট পেলেন বোল্ট ,চাহাল, জাম্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+