IPL Meeting: আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আজ, যে কোনও মুহূর্তে প্রকাশ পাবে রিটেনশন-সহ নানা নিয়ম

IPL Meeting: আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আজ বেঙ্গালুরুতে। তারপর আজ বা কালই প্রকাশ করা হতে আইপিএলের রিটেনশন-সহ নানা নিয়ম।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরুর ফোর সেশনস হোটেলে এই বৈঠক শুরু হওয়ার কথা। জরুরি ভিত্তিতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।

IPL Meeting

জানা গিয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকটির কথা গতকালই জানানো হয়েছে সদস্যদের। ফলে খুব অল্প সময়ের মধ্যেই ডাকা হয়েছে বৈঠক। আইপিএল নিলামের আগে কোন দল কতজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে, নিয়মে কোনও রদবদল হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

আজকের বৈঠকের পর রাতেই রিটেনশন-সহ যাবতীয় নিয়ম জানিয়ে দেওয়া হতে পারে। বিসিসিআই সূত্রে খবর মিলেছে, পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দেওয়া হতে পারে। তবে রাইট টু ম্যাচ বিকল্প রাখা হবে না বলেই বোর্ডসূত্রে খবর।

আবার আইপিএল সংক্রান্ত যাবতীয় ঘোষণা কালও হতে পারে। কাল বেঙ্গালুরুতেই অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের ৯৩তম বার্ষিক সাধারণ সভা। ফলে আইপিএলের নিয়ম সংক্রান্ত যাবতীয় বিষয় আজ গভর্নিং কাউন্সিল বৈঠকে পাস করিয়ে তা বোর্ডের এজিএমে পেশ করা হতে পারে। তারপর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

আইপিএলের মেগা নিলাম কোথায় হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ সান্ধ্যকালীন বৈঠকে। সংযুক্ত আরব আমিরশাহীর কোনও শহরে আইপিএলের নিলাম হতে পারে। এ ছাড়া দৌড়ে রয়েছে সৌদি আরব, সেক্ষেত্রে রিয়াধে হতে পারে আইপিএলের মেগা অকশন।

তবে সকলেরই আগ্রহ শেষ অবধি কতজন ক্রিকেটারকে ধরে রাখার অপশন দেওয়া হয়। আইপিএলের ১০টি দলের কর্তাদের সঙ্গে বিসিসিআইয়ের যে আলোচনা হয়েছিল সেখানে নানাজনের মতামতের ভিত্তিতে সংখ্যা ছিল ২ থেকে আটের মধ্যে। অনেকেই কোর গ্রুপ ধরে রাখতে আগ্রহী ছিলেন। সেক্ষেত্রে ৫ বা ৬ জনকে রাখার অনুমতি দেওয়া হতে পারে। আরটিএম বা রাইট টু ম্যাচ ফেরানো হয় কিনা তার উপরও নির্ভর করবে দলগুলির পরিকল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+