IPL 2024: ফাইনাল ম্যাচের সময় হবে বৃষ্টি! রবিবার সকাল থেকে কেমন রয়েছে চেন্নাইয়ের আবহাওয়া? রইল আপডেট
রবিবার সন্ধ্যায় আইপিএলের মেগা ফাইনাল, কিন্তু ঘূর্ণিঝড় রেমালের চোখ রাঙানি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ থাকবে, কিন্তু ছুটির দিনে সকাল থেকেই রেমালের প্রাক প্রভাব শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে? রেমালের প্রভাব কি পড়বে আইপিএল ফাইনাল ম্যাচেও? মেগা ফাইনালের কয়েক ঘণ্টা আগে চেন্নাইয়ের আবহাওয়ার আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।
রবিবার সকাল থেকে হালকা মেঘে ঢাকা চেন্নাইয়ের আকাশ। মাঝে মধ্যে রোদও উঠছে। এখনও পর্যন্ত রেমালের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে। এতবে, হালকা ধুলোঝড়েরও পূর্বাভাস রয়েছে। দেশের উপকূলবর্তী শহর হওয়ায় এই অঞ্চলের আবহাওয়া যে যথেষ্ট অনিশ্চিত, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ফলে একটা হালকা বৃষ্টিপাতের আশঙ্কা থেকেই যায়।

বৃষ্টির জন্য শনিবার চেন্নাইয়ে অনুশীলন করতে পারেননি শ্রেয়স আইয়াররা। অনু্শীলন শুরুর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসায় পণ্ড হয়ে যায় নাইটদের ফাইনালের মহড়া। ২০২৩ আইপিএল ফাইনালেও থাবা বসিয়েছিল বৃষ্টি। নির্ধারিত দিন তো বটেই, রিজার্ভ ডে-তেও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
ম্যাচের সময় বৃষ্টি হলে কী হবে ম্যাচের ভবিষ্যত? যদিও আইপিএল ফাইনালে সংরক্ষিত দিন থাকছে।আইপিএলের প্লে-অফ ম্যাচগুলির জন্য কোনও অতিরিক্ত দিন রাখা ছিল না। তবে ফাইনালের জন্য একটি দিন অতিরিক্ত রাখা হয়েছে।রবিবার এমনকি সোমবারও একান্তই ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, আইপিএল ফাইনাল সম্পূর্ণ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে নাইটরা, কারণ শ্রেয়সরা শীর্ষে থেকেই লিগ অভিযান শেষ করেছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications