IPL:বিরাট বিতর্কে জড়িয়ে কড়া শাস্তি পেলেন কোহলি-গম্ভীর

গম্ভীর-কোহলি বিরাট বিতর্কে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট। লখনউ-আরসিবি ম্যাচ শেষে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। যার জেরে কড়া শাস্তি পেলেন দুই জনেই। বিসিসিআই গোটা ঘটনাটিকে হালকাভাবে নিচ্ছে না। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কড়ার শাস্তির নিদান দুই ক্রিকেটারের জন্য দিল বোর্ড।

গম্ভীর-কোহলি বিতর্কে পরেই কঠোর পদক্ষেপ করল বিসিসিআই। গভীর রাতেই ঘোষিত হল দুই ক্রিকেটারের জন্য্ শাস্তি আদেশ। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই শাস্তি পেলেন কোহলিও। আরসিবি ব্যাটসম্যানের ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল এই ঘটনায়।

1

এই দুই জন ছাড়াও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন আরও একজন। তিনি লখনউ দলের ক্রিকেটার নবীন উল হক। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নবীন উল হককে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা দিতে । গতকালের ঝামেলায় বিরাটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন নবীনও।

আইপিএলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২১-এর লেভেল ২ অপরাধ স্বীকার করেছেন। নবীন-উল-হক আইপিএল আদর্শ আচরণ বিধির ২.২১-এর লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন। আফগানিস্তানের পেসার নবীনও শাস্তি পেয়েছেন। আফগান ক্রিকেটারের ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।

2

এরআগে দুই বার আইপিএলের বিধি ভেঙে শাস্তির মুখে পড়েছিলেন কোহলি। এবার কিন্তু বড় অঙ্কের জরিমানা দিতে হল তাঁকে। সোমবারের ম্যাচে প্রথম থেকেই বেশ আগ্রাসী মেজাজে দেখা যায় বিরাট কোহলিকে। লখনউ ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপিও খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভাল ভাবে নেননি নবীন।

2

তাই ম্যাচ শেষে হাত মেলানোর সময় বিরাটকে কিছু একটা বলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার। পাল্টা কিছু বলেন কোহলিও। তার পরেই সেখানে আসেন গম্ভীর।এরপর দেখা যায় প্রবল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন গম্ভীর এবং কোহলি। দুজনেই একে অপরের চোখ রেখে কথা বলতে থাকেন। অমিত মিশ্রকে দেখা যায় বিরাটকে কিছু বোঝাতে।

এর আগে ২০১৩ সালে ২০১৩ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর তর্কাতর্কিতে জড়িয়েছেন। সেবার আউট হয়ে ফেরার সময় কেকেআরের তৎকালীন অধিনায়ক গম্ভীরের সঙ্গে প্রবল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কোহলি।সেটা ১০ বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি যেন হল লখনউ-র মাঠে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+