Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুস্তাফিজের পর আকাশ দীপও কেকেআরে, বেঙ্গল প্রো টি২০ থেকে উঠে আসা ব্রিজেশ রাজস্থানে, কোন দল কাদের নিল?

আইপিএল হবে আগামী ২৬ মার্চ থেকে ৩১ মে-র মধ্যে। আজ আবু ধাবিতে মিনি অকশন থেকে ২৫ জনেরই দল তৈরি করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এবার বাংলার পেসার আকাশ দীপকে দলে নিল।

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় নিয়েছে শাহরুখ খানের দল। রাহুল ত্রিপাঠী, টিম সেইফার্টদেরও ফিরিয়েছে কেকেআর। একনজরে দেখে নেওয়া যাক নিলাম থেকে কোন দল কাদের নিল:

কলকাতা নাইট রাইডার্স- ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি), মাথিশা পাথিরানা (১৮ কোটি), মুস্তাফিজুর রহমান (৯.২০ কোটি), তেজস্বী দাহিয়া (৩ কোটি), রাচিন রবীন্দ্র (২ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), টিম সেইফার্ট (১.৫ কোটি), আকাশ দীপ (১ কোটি), রাহুল ত্রিপাঠী (৭৫ লক্ষ), দক্ষ কামরা (৩০ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লক্ষ), কার্তিক ত্যাগী (৩০ লক্ষ), সার্থক রঞ্জন (৩০ লক্ষ)।

চেন্নাই সুপার কিংস- কার্তিক শর্মা (১৪.২০ কোটি), প্রশান্ত বীর (১৪.২০ কোটি), রাহুল চাহার (৫.২০ কোটি), আকিল হোসেন (২ কোটি), ম্যাট হেনরি (২ কোটি), ম্যাথু শর্ট (১.৫০ কোটি), জ্যাক ফোকস (৭৫ লক্ষ), সরফরাজ খান (৭৫ লক্ষ), আমন খান (৪০ লক্ষ)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- বেঙ্কটেশ আইয়ার (৭ কোটি), মঙ্গেশ যাদব (৫.২০ কোটি), জ্যাকব ডাফি (২ কোটি), জর্ডন কক্স (৭৫ লক্ষ), সাত্ত্বিক দেসওয়াল (৩০ লক্ষ), কণিষ্ক চৌহান (৩০ লক্ষ), বিহান মালহোত্রা (৩০ লক্ষ), ভিকি অস্টওয়াল (৩০ লক্ষ)।

দিল্লি ক্যাপিটালস- আকিব নবি (৮.৪০ কোটি), পাথুম নিসঙ্কা (৪ কোটি), কাইল জেমিসন (২ কোটি), লুঙ্গি এনগিডি (২ কোটি), বেন ডাকেট (২ কোটি), ডেভিড মিলার (২ কোটি), পৃথ্বী শ (৭৫ লক্ষ), সাহিল পারেখ (৩০ লক্ষ)।

গুজরাত টাইটান্স- জেসন হোল্ডার (৭ কোটি), টম ব্যান্টন (২ কোটি), অশোক শর্মা (৯০ লক্ষ), লুক উড (৭৫ লক্ষ), পৃথ্বী রাজ (৩০ লক্ষ)।

লখনউ সুপার জায়ান্টস- জশ ইনগ্লিস (৮.৬০ কোটি), মুকুল চৌধুরী (২.৬০ কোটি), অক্ষত রঘুবংশী (২.২০ কোটি), ওয়ানিন্দু হাসারঙ্গা (২ কোটি), আনরিখ নরকিয়া (২ কোটি), নমন তিওয়ারি (১ কোটি)।

মুম্বই ইন্ডিয়ান্স- কুইন্টন ডি কক (১ কোটি), মহম্মদ ইজহার (৩০ লক্ষ), দানিশ মালেওয়ার (৩০ লক্ষ), অথর্ব আঙ্কোলেকর (৩০ লক্ষ), ময়াঙ্ক রাওয়াত (৩০ লক্ষ)।

পাঞ্জাব কিংস- বেন ডোয়ারশুইস (৪.৪০ কোটি), কুপার কনোলি (৩ কোটি), বিশাল নিশাদ (৩০ লক্ষ), প্রবীণ দুবে (৩০ লক্ষ)।

সানরাইজার্স হায়দরাবাদ- লিয়াম লিভিংস্টোন (১৩ কোটি), জ্যাক এডওয়ার্ডস (৩ কোটি), সলিল অরোরা (১.৫০ কোটি), শিবম মাভি (৭৫ লক্ষ), ওঙ্কার তারমালে (৩০ লক্ষ), অমিত কুমার (৩০ লক্ষ), শিবাঙ্গ কুমার (৩০ লক্ষ), ক্রেইনস ফুলেরটা (৩০ লক্ষ), সাকিব হুসেন (৩০ লক্ষ), প্রফুল হিঙ্গে (৩০ লক্ষ)।

রাজস্থান রয়্যালস- রবি বিষ্ণোই (৭.২০ কোটি), অ্যাডাম মিলনে (২.৪০ কোটি), রবি সিং (৯৫ লক্ষ), সুশান্ত মিশ্র (৯০ লক্ষ), কুলদীপ সেন (৭৫ লক্ষ), যশ রাজ পুঞ্জা (৩০ লক্ষ), ব্রিজেশ শর্মা (৩০ লক্ষ), ভিগনেশ পুথুর (৩০ লক্ষ), আমন রাও (৩০ লক্ষ)। এর মধ্যে ব্রিজেশ শর্মা বেঙ্গল প্রো টি২০ লিগে মালদহের হয়ে খেলেছেন। বছর সাতাশের এই পেসার ওই টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম সারিতেই ছিলেন। প্রথম ডিভিশন ক্লাব খিদিরপুরের হয়ে ক্লাব ক্রিকেটে খেলেন ব্রিজেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+