IPL Auction 2024: আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ হিসেবে দল পেলেন বিহারের বৈভব, রাজস্থান নিতেই ১৩ বছরে কোটিপতি

IPL Auction 2024: আইপিএল নিলামে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। বয়স ১৩ বছর ২৪৩ দিন। এত কম বয়সে কেউ কখনও আইপিএলে দল পাননি।

বৈভব সূর্যবংশী আইপিএলে শুধু দলই পেলেন না। হয়ে গেলেন কোটিপতিও। সবচেয়ে বড় কথা রাহুল দ্রাবিড়ের কাছে নিজেকে উন্নত করার দারুণ সুযোগ বৈভবের সামনে।

IPL Auction 2024

বৈভবের জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল আইপিএল। ২০১১ সালে ছিল আইপিএলের পঞ্চম সংস্করণ। সেই সময় জন্মানো বৈভব আইপিএল নিলামে দল পেয়ে গেলেন ২০২৪ সালেই। তাও ১.১ কোটি টাকার বিনিময়ে।

বৈভব এখনও অবধি মাত্র ১টি টি২০ ম্যাচ খেলেছেন। তাতে রান রয়েছে ১৩। ২৩ নভেম্বর বিহারের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভবের অভিষেক হয়। সেই ম্যাচে ওপেন করতে নেমে বৈভব খেলেন ৬ বলে ১৩ রানের ইনিংস। চলতি বছরেই রঞ্জি অভিষেকও হয়।

বৈভবের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক গত জানুয়ারিতে, মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে। বৈভব সবচেয়ে বেশি নজর কাড়েন চেন্নাইয়ে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৪ দিনের ম্যাচে। গত সেপ্টেম্বরে প্রথম যুব টেস্টে প্রথম ইনিংসেই খেলেন ১০৪ রানের ইনিংস।

প্রথম শ্রেণির ক্রিকেটে বৈভবের ৫ ম্যাচে ১০০ রান রয়েছে। সর্বাধিক স্কোর ৪১। চিপকে বৈভব অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে শতরান পান ৫৮ বলে। বিহারে রণধীর বর্মা অনূর্ধ্ব ১৯ ওডিআই টুর্নামেন্টে ত্রিশতরানও হাঁকিয়েছেন বৈভব।

আইপিএল নিলামে বৈভবের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালসের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের জোর টক্কর চলছিল বৈভবকে নেওয়ার জন্য। ১ কোটির গণ্ডি ছুঁতেও বেশি সময় লাগেনি। শেষ অবধি তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস। রাহুল দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব ১৯ দলে থাকাকালীন অনেক ক্রিকেটার পরবর্তীকালে তারকা হয়ে উঠেছেন। সেই দ্রাবিড়কেই মাথার উপর পাওয়া বৈভবের বড় আশীর্বাদ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+