Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: শেষ ওভারে চূড়ান্ত নাটক! ম্যাচ শেষে সাফল্যের রহস্য ফাঁস করলেন ‘নায়ক’ সামাদ

আইপিএলের ইতিহাসে এর আগে কখনও ২০০-র বেশি রান তাড়া করে জেতেনি সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নয়া কীর্তি নিজামের শহরের দলের। তাও আবার চূড়ান্ত নাটক শেষে। জয়পুরের মাটিতে দুরন্ত ম্যাচ ফিনিস করে হায়দরাবাদের নতুন নায়ক এখন আব্দুল সামাদ। শেষ বলে ছক্কা মেরে হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে জেতালেন আব্দুল সামাদ। ৪ উইকেটে রাজস্থান রয়্যালসকে হারায় সানরাইজার্স হায়দরাবাদ।

রাজস্থান-হায়দরাবাদ ম্যাচের শেষ ওভার টেক্কা দেবে কোনও ওয়েব সিরিজের থ্রিলারকেও। প্রতিটি বল নাটকীয়তায় ভরা। প্রথম বলে আব্দুল সামাদের ক্যাচ ছাড়েন ওবেদ ম্যাককয়। জীবনদান পাওয়া ছাড়াও সামাদ ২ রান সংগ্রহ করেন। এরপরই ব্যাট হাতে জ্বলে উঠলেন সামাদ।

১

ম্যাচ শেষে সতীর্থ উমরান মালিকের সঙ্গে ক্রিকেটীয় আড্ডায় ম্যাচ খুশির মুহুর্ত ভাগ করে নিলেন আব্দুল সামাদ। এক ওভারে দরকার ছিল ১৭ রান। বিপক্ষে সন্দীপ শর্মার মতো বোলার। সিনেমার চিত্রনাট্যের মতোই ম্যাচ জেতালেন দলকে সামাদ।

এই প্রসঙ্গে সতীর্থ উমরান মালিকের সঙ্গে আলোচনায় নিজেই রহস্যের পর্দাফাঁস করলেন আব্দুল। হায়দরাবাদ ক্রিকেটারের কথায়, 'প্রথম থেকেই ম্যাচ জেতানোর পরিকল্পনা ছিল। অপেক্ষা করছিলাম বল নিজের এরিয়ায় আসার, এবং ছক্কা মারার। প্রথম বলে ২ রান করেছিলাম। দ্বিতীয় বলে ছয় মারি।'

২

শেষ বলের কথা উঠতেই বেশ উত্তেজিত আব্দুল সাদাম। অভিজ্ঞ সন্দীপ শর্মা নো বল করবেন এমনটা প্রত্যাশা ছিল না। ওভার স্টেপ করায় আউট হয়েও বেঁচে যান সামাদ। শেষ বলে সানরাইজার্সের লক্ষ্য দাঁড়ায় ৪ রান। পড়ে পাওয়া সুযোগ বৃথা যেতে দিলেন না আব্দুল সামাদ। ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করেন।

সানরাইজার্সের নয়া তারকা বলছিলেন, 'শেষ বল শটটা আমি ভেবেছিলাম সীমানা অতিক্রম করে যাবে। কিন্তু দেখলাম ওটা ক্যাচ হয়ে গিয়েছে। নো বল হওয়ায় আরও একটা স্ট্রাইক পাই। কিন্তু আমার সৌভাগ্য ছিল বলটা নিজের এরিয়াতেই পাই। ব্যাটে বলে সঠিক সংযোগ হয়ে ছয় হয়।'

রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়েও বাড়তি কোনও উচ্ছাস নেই আব্দুল সামাদের। কারণ এই ম্যাচ জিতলেও এখনও প্লে অফের রাস্তা সানরাইজার্সের জন্য অত্যন্ত কঠিন। তাই নাটকীয় ম্যাচ জিতিয়েও কোনও সেলিব্রেশন করতে চাইছেন না আব্দুল সামাদ।

৩

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঠিক একই পরিস্থিতি থেকে রাজস্থানকে ম্য়াচ জিতিয়ে নায়কের মর্যাদা পেয়েছিলেন সন্দীপ শর্মা। এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দলকে জিতিয়ে দিয়েছিলেন প্রায়। কিন্ত শেষ বলে নো বল করায় ঘুরে গেল ম্যাচের চরিত্র। নায়ক হতে হতেও খলনায়ক হয়ে গেলেন সন্দীপ শর্মা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+