Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আইপিএলে নারিনের কীর্তি স্পর্শ, কেকেআরকে দেখলেই জ্বলে ওঠেন চাহাল, মহবশের পোস্ট ভাইরাল

IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অনবদ্য কীর্তি গড়লেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলের ইতিহাসে তিনিই সর্বাধিক উইকেটশিকারী।

এই নিয়ে আটটি ইনিংসে চাহাল অন্তত চার উইকেট দখল করলেন। সেই কীর্তির নিরিখে তিনি ছুঁয়ে ফেললেন সুনীল নারিনের কীর্তি।

IPL 2025

চাহাল ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন। ১৬৬টি ম্যাচের ১৬৫টি ইনিংসে হাত ঘুরিয়ে ২১১টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৪০ রানের বিনিময়ে পাঁচ উইকেট। গতকালের পর চাহাল ইনিংসে চার উইকেট নিলেন সাতবার, একবার নিয়েছেন পাঁচ উইকেট।

Take a Poll

সুনীল নারিন ২০১২ সাল থেকে আইপিএল খেলছেন। তিনি ১৮৩টি ম্যাচে ১৮১ ইনিংসে বল করে ১৮৭টি উইকেট নিয়েছেন। নারিনের সেরা বোলিং ১৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট। তিনিও ইনিংসে চার উইকেট নিয়েছেন সাতবার, একবার নিয়েছেন পাঁচ উইকেট।

চাহাল এই নিয়ে তৃতীয়বার কেকেআরের বিরুদ্ধে ইনিংসে অন্তত চার উইকেট দখল করলেন। আইপিএলে তাঁর সেরা বোলিং ফিগারও নাইটদের বিরুদ্ধে। যাতে ৫ উইকেট নিয়েছিলেন। ফলে পরিসংখ্যান বলছে, ইনিংসে সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে সফল চাহাল। সুনীল নারিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনবার ইনিংসে চার উইকেট নিয়েছেন।

গতকালের ম্যাচে চাহালের না খেলার সম্ভাবনাও ছিল। ম্যাচের আগে ফিটনেস টেস্ট হয়। কাঁধে হাল্কা চোট ছিল। হেড কোচ রিকি পন্টিং ফিটনেস টেস্টের পর চাহালকে বলেন, তিনি খেলতে পারবেন কিনা। চাহাল ইতিবাচক সম্মতি দেন। তারপর একাই ম্যাচ ঘোরালেন পাঞ্জাব কিংসের দিকে। ম্যাচের পর চাহালের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা।

চলতি আইপিএলে এটিই চাহালের সেরা বোলিং ফিগার। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ৩৬ ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ রানের বিনিময়ে চাহাল ১টি করে উইকেট দখল করেন। এবারের আইপিএলে তাঁর উইকেট সংখ্যা ৬।

চাহালের পারফরম্যান্সে উচ্ছ্বসিত আরজে মহবশ। তাঁর সঙ্গে চাহালের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর চাহাল মহবশের ঘনিষ্ঠ হয়েছেন বলে খবর। দুজনেই একে অপরের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

গতকাল চাহাল ২৮ রান দিয়ে চার উইকেট নেওয়ার পর মহবশ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, অসাধারণ প্রতিভা। এই জন্যই তিনি আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী। অসম্ভব! মহবশের সেই পোস্টের স্ক্রিনশট দেখা যাচ্ছে চাহালের ইনস্টাগ্রাম স্টোরিতেও। ফলে তাঁদের প্রেমপর্বের আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+