IPL 2025: নিজের রেকর্ড ভেঙে গেল! বৈভবের কীর্তির প্রশংসা করে ইউসুফ পাঠান দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
চলতি আইপিএলে সব থেকে আলোচিত ক্রিকেটের নাম এখন বৈভব সূর্যবংশী। সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে চমকে দিয়েছেন ১৪ বছরের কিশোর। ভারতীয়দের মধ্যে এখন সবথেকে দ্রুততম শতরানের মালিক বৈভব। ১৫ বছর আগে ইউসুফ পাঠান ৩৭ বলে শতরান করেছিলেন রাজস্থান রয়্যালস দলের হয়েই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
সেই এবার একই দলের হয়ে এবার ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। কিশোর ক্রিকেটারকে নিয়ে চলছে প্রবল চর্চা। হবে নাই বা কেন বৈভব যেন বিশ্ময়ের অন্য এক নাম। সোশ্যাল মিডিয়ায় বৈভবকে শুভেচ্ছা জানিয়েছেন ইউসুফ পাঠান। নিজের রেকর্ড হাতছাড়া হওয়ায় দুঃখিত নন বহরমপুরের তৃণমূল সাংসদ।

ইউসুফ পাঠান নিজে উচ্ছসিত এবং খুশি বৈভবে পারফরম্যান্সে। সোশ্যাল মিডিয়ায় পাঠান আইপিএলে নিজের দ্রুততম শতরান করার মুহূর্তের ছবিটির সঙ্গে বৈভবের গতকালের সেঞ্চুরির মুহূর্তের দুটি ছবি কোলাজ করে তুলে ধরেছেন। সেই সঙ্গে লিখেছেন, আইপিএলে আমার দ্রুততম শতরনের রেকর্ড ভাঙার জন্য তরুণ বৈভব সূর্যবংশীকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রাজস্থান রয়েলসের হয়ে খেলার সময় দ্রুততম শতরান করেছিলাম। বৈভব সূর্যবংশীয রাজস্থান দলের হয়ে সেটাই করল আবারও, সত্যি বলতে এই দলটিতে তরুণদের জন্য যাদুকরী কোন কিছু রয়েছে। অনেক দূর যেতে হবে চ্যাম্পিয়ন তোমাকে।
Many congratulations to young #VaibhavSuryavanshi for breaking my record of the fastest @IPL hundred by an Indian! Even more special to see it happen while playing for @rajasthanroyals , just like I did. There’s truly something magical about this franchise for youngsters. Long… pic.twitter.com/kVa2Owo2cc
— Yusuf Pathan (@iamyusufpathan) April 28, 2025
২০১০ সালের ১৩ই মার্চ ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয্যালসের হয়ে পাঠান ৩৭ বলে ১৭ রান করেছিলেন। সেই সঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের দ্রুততম শতরান করার নজিরও গড়েছিলেন। ১৫ বছর ধরে অক্ষত ছিল সেই রেকর্ড। কিন্তু সোমবার রাতে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন ১৪ বছরের বৈভব। এর আগে আইপিএলের সব থেকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে খেলতে নেমে নজির গড়েছেন।
এবার ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের মালিক হলেন, বৈভব কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তিনি কিন্তু রাজত্ব করতেই এসেছেন। আগামী কয়েকটি ম্যাচে বৈভবের দিকে অতিরিক্ত নজর থাকবে। তাঁর প্রশংসা সর্বত্র।












Click it and Unblock the Notifications