IPL 2025: দুরন্ত পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার, দিল্লি-লখনউ ম্যাচের মোড় ঘুরিয়ে নায়ক আশুতোষই

সোমবার আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি দলের অধিনায়ক অক্ষর প্যাটেল।রুদ্ধশ্বাসভাবে ম্যাচ জিতল দিল্লি দল। ম্যাচের সেরা হলেন আশুতোষ শর্মা। ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই ম্যাচে লখনউ দলের ব্য়াটারদের মধ্যে নিকোলাস পুরাণ এবং মিচেল মার্শ ব্যাট হাতে দুরন্ত পারফরম্য়ান্স করেন। মার্শ ৩৬ বলে ৭২ রান করেন। ৬টি করে চার ও ছক্কা মারেন। অন্য়দিকে নিকোলাস ৩০ বলে ৭৫ রান করেন। বিধ্বংসী ইনিংস খেলেন লখনউ দলের এই ব্যাটার। ছয়টি চার এবং সাতটি ছক্কা মারেন। এই দুই ব্যাটারের সৌজন্যেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় লখনউ দল।

Ashutosh Sharma

লখনউ দলের হয়ে বোলিং করতে নেমে শুরুতেই দিল্লি শিবিরে আঘাত হানেন শার্দুল ঠাকুর। মহসিন খানের পরিবর্ত হিসাবে একদিন আগে লখনউ দল তাঁকে নথিভুক্ত করেছে। বোলিং করতে নেমে শুরুতেই ম্য়াকগার্কেক আউট করেন শার্দুল। অজি এই মারকুটে ব্যাাটারের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ম্য়াকগার্ক টিকে গেলে তিনি আতঙ্কের কারণ হয়ে উঠতে পারতেন। এরপর অভিষেককে ০ রানে আউট করেন।

এই ম্যাচের পরত পরতে নাটক। ম্যাচ পেণ্ডলামের মতোই দুলল। কখনই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল লখনউ, আবার খেলায় ফিরে এল দিল্লি। কঠিন পরিস্থিতি থেকে দিল্লিকে খেলায় ফেরালেন আশুতোষ শর্মা এবং ভিপরাজ নিগম। এই দুই ব্যাটার ৫০ রানের পার্টানারশিপ তৈরি করলেন। নিগম ৩৯ রানে আউট হলেন তবে খেলা চালিয়ে যেতে থাকেন আশুতোষ। এরপর কুলদীপও আউট হন।

কিন্তু আশুতোষ ছিলেন দারুন ছন্দে। শেষ পর্যন্ত একাই দিল্লিকে ম্যাচ জিতিয়ে দিলেন। ৩১ বলে ৬৬ রান করলেন। ৫টি করে চার ও ছক্কা মারেন। ফলে এই ম্য়াচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে ভাবাই যায় না।

Take a Poll

প্রতিপক্ষ দলের বোলিংয়ে অনভিজ্ঞতা আছে জানতেন, সেটা পুরো মাত্রায় কাজে লাগালেন। তবে মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতিতে যেভাবে ম্যান ফিনিশ করলেন তাতে আশুতোষের কৃতিত্বই প্রমাণিত হয়। তাঁর ইনিংস অনেক দিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। ফলে বাকিদের সব পারফরম্যান্স মলিন হয়ে গেল।

ম্যাচ শেষে আশুতোষ বলেন, শেষ মরশুম থেকে এটা শিখেছি, শেষবার কয়েকটি ম্যাচ ফিনিশ করেছিলাম। এবার আইপিএলের আগে ঘরোয়া ক্রিকেটে ম্য়াচ ফিনিশ করা অনুশীলন করেছি। ভালো লাগছে এই ম্যাচ ফিনিশ করতে পেরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+