IPL 2025: আইপিএলের মধ্যেই বিরাট চমক! বিজ্ঞাপনমুক্ত কোহলির সমাজ মাধ্যমের প্রোফাইল
বিরাট কোহলি শুধু ক্রিকেট মাঠেই কিং নয়, একইসঙ্গে সোশ্য়াল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে তিনি সম্রাট। সমাজ মাধ্যম থেকেও বিপুল টাকা আয় করেন বিরাট কোহলি। তাঁর বেশিরভাগটাই আসে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপণ থেকে। এতদিন বিরাটের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়( ইনস্টাগ্রাম) বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যেত।
সমালোচকরা বিরাটের প্রোফাইলকে 'ইনস্টাগ্রামের টাইম স্কোয়ার' বা 'অ্যাডগ্রাম' বলেও সমালোচনা করতেন। অবশেষে কি বোধদয় হল বিরাটের! অবাক করা ঘটনা হলেও বিরাটের সমাজ মাধ্যম থেকে উধাও সমস্ত বিজ্ঞাপন। কোহলির সোশ্যাল মিডিয়ায় এক ঝলক চোখ বোলালে দেখা যাবে না কোনও সংস্থার বিজ্ঞাপনকে।

কিন্তু কোহলির সমাজ মাধ্যমের প্রোফাইল পুরোপুরি বিজ্ঞাপনহীন নয় । সেগুলোকে স্থানান্তরিত করা হয়েছে রিলের অংশে। সেখানে একের পর এক বিজ্ঞাপন দেখা যাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্ত নিলেন কিং কোহলি, বিশেষজ্ঞ মহলের ধারণা, বর্তমানে ইনস্টাগ্রামে পোস্টের থেকে রিলের জনপ্রিয়তা বেশি। ফলে সেখানেই বিজ্ঞাপন পোস্ট করছেন কোহলি।
বর্তমানে ইনস্টাগ্রামে কোহলির ভক্ত সংখ্যা ২৭.১ কোটি। কোহলি যে জনপ্রিয়তাকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করেন কি না করেন, সেটা নিয়েও অনেক বিতর্ক আছে। বর্তমানে সমাজ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকেন বিরাট কোহলি। এখন ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর কোনও পোস্ট দেখা যায় না খুব একটা।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তাঁর কোনও পোস্টও দেখা যায়নি,সেই নিয়ে সমালোচনাও হয়।। এর আগে নিয়মিত ছবি পোস্ট করতেন কোহলি। এছাড়া অনুষ্কা শর্মার সঙ্গে ছবি আছে। টি২০ বিশ্বকাপ জয়ের ছবি আছে। যদি শুধু 'পোস্ট' দেখা যায়, তাহলে শেষ পোস্ট করেছেন বেশ কয়েক সপ্তাহ আগে।
জন সিনা বিরাট কোহলির একটি ছবি তিনি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সিনার বিখ্যাত 'ইউ ক্যান সি মি' পোজ দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। চলতি আইপিএলে ব্যাট হাতে ছন্দে রয়েছেন আরসিবি তারকা। চার ম্যাচে করে ফেলেছেন ১৬৪ রান। তার মধ্যে দুটি ম্যাচে হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর। আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। এই ম্যাচেও বিরাটের থেকে রয়েছে রানের প্রত্যাশা
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications